ঢাকা ১১:০৬ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার ডিএজি নজরুল ইসলাম ছোটনের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে অ্যাটর্নি জেনারেলের কাছে রুমিন ফারহানার আবেদন নিজ কার্যালয় থেকেই চিকিৎসক-নার্সদের হাজিরা মনিটর করবেন স্বাস্থ্যমন্ত্রী শেভরনের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, জ্বালানি খাতে বিনিয়োগ নিয়ে আলোচনা জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঘুষের অভিযোগের তদন্তের পরই বদলি শিক্ষা কর্মকর্তা, উঠছে প্রশ্ন আদানির গোড্ডা কেন্দ্রের ৮০০ মেগাওয়াট ইউনিট থেকে ফের বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ প্রেম-রোমান্সনির্ভর সিনেমা-নাটক বন্ধে হাইকোর্টে জনস্বার্থের রিট শেখ হাসিনার আমলে বিরোধীদের স্বাভাবিকভাবে বেঁচে থাকার অধিকার ছিল না: রিজভী আগামী পাঁচ বছরে বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলারের মার্কিন বিনিয়োগ আনার লক্ষ্য

ইউনেসকো বাংলাদেশে নিয়োগ, মাসিক বেতন ১ লাখ টাকা পর্যন্ত

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৬:১২:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
  • / 51

বাংলাদেশে ‘ক্রয় ব্যবস্থাপনা সহকারী (শিক্ষা)’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা (ইউনেসকো)। নির্বাচিত প্রার্থী ইউনেসকোর ঢাকা অফিসের শিক্ষা ইউনিটে পূর্ণকালীন ভিত্তিতে কাজ করবেন।

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, পদটি নন-স্টাফ (Non Staff) ক্যাটাগরির এবং এর গ্রেড SC4। নিয়োগপ্রাপ্ত ব্যক্তিকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে। প্রাথমিকভাবে ১২ মাসের জন্য চুক্তি করা হলেও কর্মদক্ষতা ও তহবিলের প্রাপ্যতার ভিত্তিতে এর মেয়াদ বাড়ানো হতে পারে।

আবেদনের জন্য প্রার্থীর ব্যবসায় প্রশাসন, ফাইন্যান্স, অর্থনীতি, উন্নয়ন অধ্যয়ন অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি প্রকিউরমেন্ট, চুক্তি ব্যবস্থাপনা, লজিস্টিকস, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট বা সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে তিন বছরের পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে।

জাতিসংঘের কোনো সংস্থা বা দাতা-অর্থায়িত প্রকল্পে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়া বাংলা ও ইংরেজি ভাষায় লিখিত এবং মৌখিক যোগাযোগ দক্ষতা থাকতে হবে।

নির্বাচিত প্রার্থীকে প্রকল্প বাস্তবায়নের সময়সূচি অনুযায়ী ক্রয় পরিকল্পনা প্রস্তুত ও হালনাগাদ, দরপত্র আহ্বান, বিড মূল্যায়ন, চুক্তি প্রস্তুত, সরবরাহকারী ব্যবস্থাপনা, ক্রয়সংক্রান্ত নথি সংরক্ষণ এবং অডিট-সংক্রান্ত বিভিন্ন কার্যক্রমে সহায়তা করতে হবে।

বেতন-ভাতা SC4 গ্রেড অনুযায়ী প্রদান করা হবে। সাধারণভাবে এ গ্রেডে মাসিক বেতন প্রায় ৮৫ হাজার টাকা থেকে ১ লাখ টাকা পর্যন্ত হতে পারে।

আগ্রহী প্রার্থীদের ইউনেসকোর নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করার শেষ তারিখ ৩১ জুলাই ২০২৬

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ইউনেসকো বাংলাদেশে নিয়োগ, মাসিক বেতন ১ লাখ টাকা পর্যন্ত

আপডেট সময় : ০৬:১২:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬