ঢাকা ০৮:৩১ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
‘হ্যালো ডিসি’তে আবেদন করে সেলাই মেশিন পেলেন দোহারের ১৪ অসহায় নারী বেনজীরের দুবাইয়ে মুক্তির বিষয়ে আনুষ্ঠানিক তথ্য নেই, যা করণীয় দুদক করবে: মহাপরিচালক দেশব্যাপী এআই প্রশিক্ষণ কার্যক্রম শুরু, ৬৪ জেলায় ১,৬০০ তরুণ-তরুণী পাবেন দক্ষতা উন্নয়নের সুযোগ প্রবাসীদের ঝুলে থাকা পাসপোর্ট আবেদন ৬০ দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের ‘জুলাইয়ের অর্জনের চেয়ে ব্যর্থতার আলোচনা বেশি, জাতীয় অনৈক্যের দায় বিতর্ক সৃষ্টিকারীদের’ কাঁচা মরিচ আমদানির অনুমতি দিল সরকার, ২-৫ দিনের মধ্যে কমতে পারে দাম ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেফতার ৪৩১, উদ্ধার বিদেশি পিস্তল ও ১৪ হাজার ইয়াবা বিনামূল্যে ১৪ দিনের পর্যটন ভিসা চালু করল ওমান দক্ষিণ আফ্রিকার কাছে বড় ব্যবধানে হার, মাত্র ৮৯ রানেই গুটিয়ে গেল বাংলাদেশ ইমার্জিং দল ৩১তম বিবাহবার্ষিকীতে মৌসুমীকে আবেগঘন বার্তা দিলেন ওমর সানী

নিজ দেশের মার্কিন দূতাবাসেই ভিসা সাক্ষাৎকারের পরামর্শ, অন্য দেশে আবেদন করলে জটিলতার সতর্কতা

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৪:৩৬:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
  • / 10

যুক্তরাষ্ট্রে ভ্রমণের জন্য ভিসা আবেদনকারীদের নিজ দেশের মার্কিন দূতাবাস বা কনস্যুলেটেই সাক্ষাৎকারের সময় নির্ধারণ করার পরামর্শ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। একই সঙ্গে অন্য কোনো দেশ থেকে আবেদন করলে ভিসা অনুমোদন পাওয়া কঠিন হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।

রোববার (১৯ জুলাই) ঢাকাস্থ মার্কিন দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় এ পরামর্শ দেওয়া হয়।

বার্তায় বলা হয়, ভিসা আবেদনকারীদের উচিত নিজ দেশের যুক্তরাষ্ট্র দূতাবাস বা কনস্যুলেটে ভিসা সাক্ষাৎকারের সময় নির্ধারণ করা। অন্য কোনো দেশ থেকে আবেদন করলে আবেদন প্রক্রিয়া আরও জটিল হতে পারে এবং ভিসা অনুমোদনের সম্ভাবনাও কমে যেতে পারে।

এছাড়া দূতাবাস সতর্ক করে জানায়, অন্য দেশে ভিসার জন্য আবেদন করলে আবেদন ফি পরিশোধের পরও তা ফেরতযোগ্য হবে না। তাই অপ্রয়োজনীয় জটিলতা এড়াতে আবেদনকারীদের নিজ দেশ থেকেই ভিসা প্রক্রিয়া সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

নিজ দেশের মার্কিন দূতাবাসেই ভিসা সাক্ষাৎকারের পরামর্শ, অন্য দেশে আবেদন করলে জটিলতার সতর্কতা

আপডেট সময় : ০৪:৩৬:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬