ঢাকা ১১:০৫ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার ডিএজি নজরুল ইসলাম ছোটনের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে অ্যাটর্নি জেনারেলের কাছে রুমিন ফারহানার আবেদন নিজ কার্যালয় থেকেই চিকিৎসক-নার্সদের হাজিরা মনিটর করবেন স্বাস্থ্যমন্ত্রী শেভরনের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, জ্বালানি খাতে বিনিয়োগ নিয়ে আলোচনা জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঘুষের অভিযোগের তদন্তের পরই বদলি শিক্ষা কর্মকর্তা, উঠছে প্রশ্ন আদানির গোড্ডা কেন্দ্রের ৮০০ মেগাওয়াট ইউনিট থেকে ফের বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ প্রেম-রোমান্সনির্ভর সিনেমা-নাটক বন্ধে হাইকোর্টে জনস্বার্থের রিট শেখ হাসিনার আমলে বিরোধীদের স্বাভাবিকভাবে বেঁচে থাকার অধিকার ছিল না: রিজভী আগামী পাঁচ বছরে বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলারের মার্কিন বিনিয়োগ আনার লক্ষ্য

এইচএসসি পাসে ব্র্যাকে চাকরির সুযোগ, আবেদন চলবে ২১ জুলাই পর্যন্ত

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৫:০০:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
  • / 22

বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক (বিআরএসি) ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২১ জুলাই ২০২৬ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এ পদে আবেদন করতে অভিজ্ঞতার প্রয়োজন নেই।

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ওয়াশ (WASH), ভাসান চর, এইচসিএমপি বিভাগের আওতায় ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ দেওয়া হবে। পদসংখ্যা নির্ধারণ করা হয়নি।

আবেদনের জন্য প্রার্থীদের ন্যূনতম এইচএসসি বা সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। পাশাপাশি এমএস ওয়ার্ড, এমএস এক্সেলসহ কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে। নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।

নিয়োগপ্রাপ্তদের চুক্তিভিত্তিকভাবে নোয়াখালীর হাতিয়া উপজেলায় মাঠপর্যায়ে দায়িত্ব পালন করতে হবে। বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।

এ ছাড়া নির্বাচিত প্রার্থীরা চিকিৎসা ভাতা, বীমা, সপ্তাহে দুই দিন ছুটি, মোবাইল বিল, বিনামূল্যে আবাসন সুবিধা, পিতৃত্বকালীন ও মাতৃত্বকালীন ছুটিসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।

ব্র্যাকের এ নিয়োগে আবেদন গ্রহণ শুরু হয়েছে ১৫ জুলাই থেকে এবং আবেদন করা যাবে ২১ জুলাই ২০২৬ পর্যন্ত। আগ্রহীরা ব্র্যাকের নির্ধারিত অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আবেদন করতে পারবেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

এইচএসসি পাসে ব্র্যাকে চাকরির সুযোগ, আবেদন চলবে ২১ জুলাই পর্যন্ত

আপডেট সময় : ০৫:০০:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬