ঢাকা ০৩:২৬ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
শ্যোন অ্যারেস্টে হাইকোর্টের আদেশ স্থগিত, চার সপ্তাহে রুল নিষ্পত্তির নির্দেশ আপিল বিভাগের গ্যাস সংকটে রাজধানীতে সিএনজি স্টেশনে দীর্ঘ লাইন, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় চালকরা মিরপুরে দেওয়ালধসে আহতদের দেখতে হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী, চিকিৎসার সব ব্যয় বহনের আশ্বাস অ্যাপভিত্তিক সিএনজি সেবা বন্ধের উদ্যোগে উদ্বেগ, নিরাপত্তা ও কর্মসংস্থানে নেতিবাচক প্রভাবের আশঙ্কা টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: ২৬ পণ্যে ‘ক্ষতিকর’ উপাদান, তদন্ত চেয়ে হাইকোর্টে রিট ১০ আগস্ট প্রকাশ হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল পার্বতীপুর ও ফুলবাড়ী উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত সার্ককে পুনরুজ্জীবিত করতে একমত বাংলাদেশ ও মালদ্বীপ কৃষিভিত্তিক উদ্যোক্তা হতে নবীন শিক্ষার্থীদের প্রতি মন্ত্রীর আহ্বান গুলশানের বাসায় ফিরছেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

সারাদেশে শুরু হচ্ছে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম, ১৮ জুলাই থেকে মাঠে নামছে ডিএই

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৩:২১:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
  • / 11

সরকারের নির্বাচনি ইশতেহারে ঘোষিত ‘কৃষক কার্ড’ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে সারাদেশে কৃষক ও কৃষিজমির তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই)। শনিবার (১৮ জুলাই) থেকে দেশের সব উপজেলায় একযোগে এ কার্যক্রম শুরু হবে।

সম্প্রতি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুর রহিম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়েছে। এতে বলা হয়, কৃষিমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত ‘কৃষক কার্ড কারিগরি ওয়ার্কিং কমিটির’ দ্বিতীয় সভার সিদ্ধান্ত অনুযায়ী প্রথম ধাপে প্রতিটি উপজেলার একটি করে ব্লকে কৃষক ও কৃষিজমির তথ্য সংগ্রহ করা হবে। পরীক্ষামূলক এ কার্যক্রমের অভিজ্ঞতার ভিত্তিতে পর্যায়ক্রমে উপজেলার সব ব্লকে তথ্য সংগ্রহ সম্প্রসারণ করা হবে।

তথ্য সংগ্রহ কার্যক্রম নির্বিঘ্ন করতে ১৪ থেকে ১৮ জুলাই পর্যন্ত সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের ‘তথ্য সংগ্রহ অ্যাপ’ ব্যবহারের ওপর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রশিক্ষণ শেষে ১৮ জুলাই থেকে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ শুরু হবে।

অফিস আদেশে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সকল পরিচালক, অতিরিক্ত পরিচালক, উপপরিচালক ও উপজেলা কৃষি কর্মকর্তাদের প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ এবং নির্ধারিত সময়ের মধ্যে কার্যক্রম সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, এ কার্যক্রমের মাধ্যমে কৃষকদের একটি নির্ভুল ও সমন্বিত তথ্যভাণ্ডার তৈরি হবে, যা ‘কৃষক কার্ড’ বাস্তবায়ন সহজ করবে। পাশাপাশি প্রকৃত কৃষকদের শনাক্তকরণ, কৃষি প্রণোদনা, ভর্তুকি, ঋণ সুবিধা ও অন্যান্য সরকারি সেবা আরও দ্রুত, স্বচ্ছ ও কার্যকরভাবে পৌঁছে দেওয়া সম্ভব হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

সারাদেশে শুরু হচ্ছে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম, ১৮ জুলাই থেকে মাঠে নামছে ডিএই

আপডেট সময় : ০৩:২১:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬