এসএসসি ফল প্রকাশে বিলম্ব, চলতি মাসেই প্রকাশের আশাবাদ শিক্ষা বোর্ডের
- আপডেট সময় : ০৩:২৭:২১ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
- / 12

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ২০ জুলাই প্রকাশের পরিকল্পনা থাকলেও প্রশাসনিক ব্যস্ততার কারণে তা কয়েকদিন পিছিয়ে যাচ্ছে। তবে চলতি মাসের মধ্যেই ফল প্রকাশের আশা প্রকাশ করেছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
শনিবার (১৮ জুলাই) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি বলেন, ২০ জুলাইয়ের মধ্যে ফল প্রকাশের লক্ষ্যে শিক্ষা বোর্ডগুলো প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছিল এবং শিক্ষামন্ত্রীও সে অনুযায়ী নির্দেশনা দিয়েছিলেন। কিন্তু বর্তমান পরিস্থিতিতে বিভিন্ন জরুরি প্রশাসনিক কাজে সংশ্লিষ্টরা ব্যস্ত থাকায় ফল প্রস্তুতের কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করা সম্ভব হয়নি।
তবে ফল প্রকাশে খুব বেশি দেরি হবে না উল্লেখ করে বোর্ড চেয়ারম্যান বলেন, চলতি মাসের মধ্যেই ফল প্রকাশের কাজ সম্পন্ন করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
এর আগে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন আগামী ২০ জুলাইয়ের মধ্যে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের কথা জানিয়েছিলেন।




















