ঢাকা ০২:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
অ্যাপভিত্তিক সিএনজি সেবা বন্ধের উদ্যোগে উদ্বেগ, নিরাপত্তা ও কর্মসংস্থানে নেতিবাচক প্রভাবের আশঙ্কা টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: ২৬ পণ্যে ‘ক্ষতিকর’ উপাদান, তদন্ত চেয়ে হাইকোর্টে রিট ১০ আগস্ট প্রকাশ হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল পার্বতীপুর ও ফুলবাড়ী উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত সার্ককে পুনরুজ্জীবিত করতে একমত বাংলাদেশ ও মালদ্বীপ কৃষিভিত্তিক উদ্যোক্তা হতে নবীন শিক্ষার্থীদের প্রতি মন্ত্রীর আহ্বান গুলশানের বাসায় ফিরছেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের নতুন শুল্কনীতিতে সর্বনিম্ন ১০% শুল্ক পেল বাংলাদেশ, রপ্তানিতে বাড়ছে প্রতিযোগিতামূলক সুবিধা এআইকে সঠিকভাবে কাজে লাগানোই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ: তথ্যমন্ত্রী হরমুজ প্রণালি সংকটে বাংলাদেশে তীব্র সার সংকটের আশঙ্কা, সতর্ক করল ডব্লিউএফপি

এইচএসসিতে অনুপস্থিতদের জন্য বিশেষ সুযোগ, চট্টগ্রাম বোর্ডের সঙ্গে অভিন্ন প্রশ্নে পরীক্ষা: শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৫:৪৩:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
  • / 24

প্রতিকূল আবহাওয়া বা অনিবার্য কারণে চলমান এইচএসসি ও সমমান পরীক্ষার কোনো বিষয়ে অংশ নিতে না পারা পরীক্ষার্থীদের জন্য বিশেষ সুযোগের ঘোষণা দিয়েছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানিয়েছেন, এসব পরীক্ষার্থী চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত হওয়া পরীক্ষার সঙ্গে অভিন্ন প্রশ্নপত্রে একই দিন ও একই সময়ে পরীক্ষা দিতে পারবেন।

বুধবার (১৫ জুলাই) জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে শিক্ষামন্ত্রী এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান—এই পাঁচ জেলায় এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছিল। তবে চট্টগ্রাম বোর্ডের বাইরে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায়ও কিছু পরীক্ষার্থী দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে নির্ধারিত পরীক্ষায় অংশ নিতে পারেনি।

শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা বিবেচনায় নিয়ে তিনি বলেন, যারা কোনো বিষয়ে পরীক্ষা দিতে পারেনি, তারা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সংশ্লিষ্ট স্থগিত পরীক্ষার সঙ্গে শিক্ষা মন্ত্রণালয় নির্ধারিত একই তারিখ ও সময়ে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে। বিশেষ বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

এদিকে পদার্থবিজ্ঞান প্রথম পত্রের প্রশ্নপত্রে ভুলের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানান শিক্ষামন্ত্রী। তিনি বলেন, প্রশ্নপত্র প্রণয়নের সঙ্গে জড়িত দায়ী ব্যক্তিদের ইতোমধ্যে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

পাশাপাশি পরীক্ষার্থীদের আশ্বস্ত করে মন্ত্রী জানান, পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ৬ ও ৭ নম্বর প্রশ্নে যে ভুল হয়েছে, তার জন্য সব পরীক্ষার্থীকে পূর্ণ নম্বর দেওয়া হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

এইচএসসিতে অনুপস্থিতদের জন্য বিশেষ সুযোগ, চট্টগ্রাম বোর্ডের সঙ্গে অভিন্ন প্রশ্নে পরীক্ষা: শিক্ষামন্ত্রী

আপডেট সময় : ০৫:৪৩:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬