ঢাকা ০১:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
যুক্তরাষ্ট্রের ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস ঢাকার মেট্রোরেল লাইন-১-এর বড় দুই প্যাকেজ পেল ভারতের এলঅ্যান্ডটি, ব্যয় ৫ হাজার কোটি রুপির বেশি দক্ষিণ-পূর্বাঞ্চলে গ্রিড বিপর্যয়: কারণ অনুসন্ধানে বিদ্যুৎ বিভাগের ৫ সদস্যের তদন্ত কমিটি জাপানে নিটসু লজিস্টিকস হাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-চট্টগ্রামে গ্রিড বিপর্যয়, অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ পরিবর্তন, নতুন সময়সূচি ৩১ অক্টোবর নতুন পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন নিয়ে সিদ্ধান্ত অর্থ মন্ত্রণালয়ের হাতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও জনসভায় যোগ দিতে রাজশাহীতে প্রধানমন্ত্রী তারেক রহমান ৯ মাসে ৫১৮ সাংবাদিক নির্যাতনের শিকার, মব সহিংসতায় নিহত ১৮৭: এইচআরএসএস জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধনে যাননি কেন, প্রধানমন্ত্রীর ক্ষোভের জবাব দিলেন গোলাম পরওয়ার

ইয়ামালকে থামাতে বিশেষ ছক দেশমের, স্পেন-ফ্রান্স লড়াইয়ে জমছে বিশ্বকাপ সেমিফাইনাল

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৫৯:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
  • / 108

ফিফা বিশ্বকাপের বহুল প্রতীক্ষিত সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই ফুটবল পরাশক্তি ফ্রান্স ও স্পেন। ম্যাচের আগে স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামালকে ঠেকাতে বিশেষ পরিকল্পনার কথা জানিয়েছেন ফ্রান্সের প্রধান কোচ দিদিয়ের দেশম। তবে তিনি মনে করেন, ফ্রান্সের আক্রমণভাগও স্পেনের রক্ষণভাগের জন্য সমান বড় চ্যালেঞ্জ হয়ে উঠবে।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে দেশম বলেন, ইয়ামালের মতো প্রতিভাবান ফুটবলারকে এককভাবে সামলানো সহজ নয়। তাই তার প্রভাব কমাতে দলগত কৌশল নিয়েই মাঠে নামবে ফ্রান্স।

তিনি বলেন, ‘আমাদের মূল লক্ষ্য থাকবে ইয়ামালসহ স্পেনের আক্রমণভাগের কার্যকারিতা যতটা সম্ভব সীমিত রাখা। এজন্য আমরা ভিন্ন ভিন্ন পরিকল্পনা করেছি। ওয়ান-অন-ওয়ান পরিস্থিতিতে তাকে থামানো কঠিন, তবে আমাদের ফরোয়ার্ডদের সামলানোও স্পেনের ডিফেন্ডারদের জন্য সহজ হবে না।’

স্পেনের খেলার ধরন নিয়েও প্রশংসা করেন দেশম। তার মতে, বলের দখল ধরে রেখে প্রতিপক্ষকে চাপে রাখার ক্ষেত্রে স্পেন বর্তমানে বিশ্বের অন্যতম সেরা দল।

ফরাসি কোচ বলেন, ‘স্পেন বলের নিয়ন্ত্রণ ধরে রাখতে খুবই দক্ষ। এ কারণেই প্রতিপক্ষ খুব কমই তাদের ওপর চাপ তৈরি করতে পারে। এখন পর্যন্ত তারা মাত্র একটি গোল হজম করেছে। তবে আমাদের দলও বলের নিয়ন্ত্রণ ধরে রেখে প্রতিপক্ষকে সমস্যায় ফেলার সক্ষমতা রাখে।’

সাম্প্রতিক সময়ে স্পেনের বিপক্ষে ফ্রান্সের রেকর্ড খুব একটা ভালো নয়। ২০২৪ ইউরো এবং ২০২৫ উয়েফা নেশনস লিগের সেমিফাইনাল—দুই আসরেই জয় পেয়েছিল স্প্যানিশরা। তবে দেশম এই ম্যাচকে প্রতিশোধের লড়াই হিসেবে দেখতে রাজি নন।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ফুটবলে প্রতিশোধ বলে কিছু নেই। আগের ম্যাচগুলোতে স্পেন ভালো খেলেই জিতেছে। তবে সেই অভিজ্ঞতা আমাদের অনুপ্রেরণা জোগাতে পারে। এবার পরিস্থিতি সম্পূর্ণ আলাদা, কারণ এখানে বিশ্বকাপের ফাইনালে ওঠার সুযোগ রয়েছে।’

দেশম আরও জানান, বিশ্বকাপ শুরুর পর থেকেই তিনি স্পেনকে অন্যতম শিরোপার দাবিদার হিসেবে বিবেচনা করে আসছেন। তার মতে, কেপ ভার্দের বিপক্ষে একটি ম্যাচ ছাড়া পুরো টুর্নামেন্টজুড়েই স্পেন নিজেদের শক্তিমত্তার প্রমাণ দিয়েছে।

তিনি বলেন, ‘আমি লুইস দে লা ফুয়েন্তে বা তার দলের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করতে চাই না। তারা আক্রমণ ও রক্ষণ—দুই বিভাগেই দারুণ ভারসাম্যপূর্ণ। ছয় ম্যাচে মাত্র একটি গোল হজম করাই তাদের শক্তির প্রমাণ। আমি এবং লুইস দুজনই রক্ষণভাগকে গুরুত্ব দিই। তবে দুই দলের আক্রমণভাগে বিশ্বমানের খেলোয়াড় থাকায় দর্শকরা নিঃসন্দেহে একটি উপভোগ্য সেমিফাইনাল দেখতে পাবেন।’

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ইয়ামালকে থামাতে বিশেষ ছক দেশমের, স্পেন-ফ্রান্স লড়াইয়ে জমছে বিশ্বকাপ সেমিফাইনাল

আপডেট সময় : ০৩:৫৯:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬