ঢাকা ০৯:১৯ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
যুক্তরাষ্ট্রের ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস ঢাকার মেট্রোরেল লাইন-১-এর বড় দুই প্যাকেজ পেল ভারতের এলঅ্যান্ডটি, ব্যয় ৫ হাজার কোটি রুপির বেশি দক্ষিণ-পূর্বাঞ্চলে গ্রিড বিপর্যয়: কারণ অনুসন্ধানে বিদ্যুৎ বিভাগের ৫ সদস্যের তদন্ত কমিটি জাপানে নিটসু লজিস্টিকস হাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-চট্টগ্রামে গ্রিড বিপর্যয়, অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ পরিবর্তন, নতুন সময়সূচি ৩১ অক্টোবর নতুন পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন নিয়ে সিদ্ধান্ত অর্থ মন্ত্রণালয়ের হাতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও জনসভায় যোগ দিতে রাজশাহীতে প্রধানমন্ত্রী তারেক রহমান ৯ মাসে ৫১৮ সাংবাদিক নির্যাতনের শিকার, মব সহিংসতায় নিহত ১৮৭: এইচআরএসএস জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধনে যাননি কেন, প্রধানমন্ত্রীর ক্ষোভের জবাব দিলেন গোলাম পরওয়ার

মেঘনা গ্রুপে ওয়েব ডেভেলপার নিয়োগ, আবেদন চলবে ১৭ জুলাই পর্যন্ত

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৯:৫৫:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
  • / 120

দেশের শীর্ষ শিল্পপ্রতিষ্ঠান মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই) আইটি বিভাগে ওয়েব ডেভেলপার পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীদের কাছ থেকে ইতোমধ্যে আবেদন গ্রহণ শুরু হয়েছে, যা চলবে আগামী ১৭ জুলাই পর্যন্ত।

প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, এ নিয়োগ দেওয়া হবে আইটি বিভাগের ওয়েব ডেভেলপার পদে। পদসংখ্যা নির্ধারণ করা হয়নি। এটি একটি বেসরকারি প্রতিষ্ঠানের ফুল-টাইম চাকরি, যেখানে নারী ও পুরুষ উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন।

আবেদনের জন্য প্রার্থীকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিষয়ে বিএসসি ডিগ্রিধারী হতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ থেকে ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। নির্বাচিত প্রার্থীদের বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এ নিয়োগে বয়সসীমা নির্ধারণ করা হয়নি।

নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদন গ্রহণ শুরু হয়েছে ১২ জুলাই ২০২৬ থেকে এবং আবেদন করার শেষ সময় ১৭ জুলাই ২০২৬। নির্বাচিত প্রার্থীদের কর্মস্থল হবে ঢাকা। আগ্রহীরা অনলাইনের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারবেন। বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি ও আবেদন সংক্রান্ত তথ্য সংশ্লিষ্ট নিয়োগ প্ল্যাটফর্মে পাওয়া যাবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

মেঘনা গ্রুপে ওয়েব ডেভেলপার নিয়োগ, আবেদন চলবে ১৭ জুলাই পর্যন্ত

আপডেট সময় : ০৯:৫৫:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬