ঢাকা ১০:১৯ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
দুর্গাপূজায় ইলিশ রপ্তানি নিষেধাজ্ঞা তুলে নেওয়ার অনুরোধ ভারতের আমদানিকারকদের বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে আসছে সামঞ্জস্য, শিক্ষা ব্যবস্থায় অভিন্ন মানদণ্ডের উদ্যোগ দেশে সারের সংকট নেই, মজুত করে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা চলছে: কৃষিমন্ত্রী প্রভাব-প্রতিপত্তি না দেখে দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে দুদককে রাষ্ট্রপতির নির্দেশ প্রবাসীদের পাসপোর্ট-এনআইডি সেবা আরও দ্রুত ও প্রযুক্তিনির্ভর করার উদ্যোগ পদ্মায় দ্রুত বাড়ছে পানি, আগামী ১–২ দিনে চর ও নিচু এলাকায় বন্যার আশঙ্কা আশুলিয়ায় দম্পতি হত্যার ঘটনায় যুবক গ্রেফতার, আদালতে স্বীকারোক্তির দাবি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি আশরাফ উদ্দিন ‘এক দেশ, এক কিউআর’ ব্যবস্থায় গতি বেড়েছে, প্রতিদিন লেনদেন ১২০ কোটি টাকা কিংদাওয়ে কার্গো জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

জমির উদ্দিন সরকারের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক, বললেন ‘দেশ হারালো এক কীর্তিমান রাজনীতিবিদ’

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ১০:১৩:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
  • / 53

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, সাবেক স্পিকার, সাবেক মন্ত্রী, ভাষাসৈনিক ও প্রবীণ রাজনীতিবিদ ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (১২ জুলাই) এক শোকবার্তায় মির্জা ফখরুল বলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে দেশ একজন কীর্তিমান ও অভিজ্ঞ রাজনীতিবিদকে হারিয়েছে। তার প্রয়াণে দেশের রাজনৈতিক অঙ্গনে এক গভীর শূন্যতার সৃষ্টি হয়েছে।

তিনি বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আজীবন নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন। জনগণের অধিকার আদায়ে তার অবদান জাতি দীর্ঘদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

বিএনপি মহাসচিব আরও বলেন, বারবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে একজন দক্ষ ও অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান হিসেবে তিনি দেশের সংসদীয় রাজনীতিকে সমৃদ্ধ করেছেন। সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনকালে উন্নয়ন কর্মকাণ্ডেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, যা দেশবাসীর কাছে স্মরণীয় হয়ে থাকবে।

শোকবার্তায় মির্জা ফখরুল উল্লেখ করেন, শেরেবাংলা এ কে ফজলুল হক থেকে শুরু করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহকর্মী হিসেবে ব্যারিস্টার জমির উদ্দিন সরকার রাষ্ট্র ও সমাজে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তার ভাষায়, তিনি ছিলেন সমকালীন বাংলাদেশের রাজনীতির এক জীবন্ত ইতিহাস, যার মৃত্যুতে দেশ গভীরভাবে শোকাহত।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

উল্লেখ্য, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার রোববার (১২ জুলাই) ভোর ৪টা ১৮ মিনিটে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

জমির উদ্দিন সরকারের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক, বললেন ‘দেশ হারালো এক কীর্তিমান রাজনীতিবিদ’

আপডেট সময় : ১০:১৩:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬