ঢাকা ০৪:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে এখনো সুস্পষ্ট নির্দেশনা পায়নি ইসি আত্মহত্যায় প্ররোচনার মামলায় হাইকোর্টে জামিন পেলেন অভিনেতা জাহের আলভী ‘ছাগল কাণ্ডে’ আলোচিত সাদিক এগ্রোর চেয়ারম্যান ইমরান গ্রেফতার, হত্যাচেষ্টা মামলায় কারাগারে জ্বালানি সংকট মোকাবিলায় সৌর বিদ্যুতে জোর, প্রধানমন্ত্রীর তিন নির্দেশনা গ্যাস বিলে অনিয়মের মাধ্যমে ৯৮২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ইউনাইটেড গ্রুপের বিরুদ্ধে দুদকের প্রাথমিক সত্যতা ‘৫ বছর ক্ষমতায় থাকতে দেব না’—এমন ভাষা শেখ হাসিনাও ব্যবহার করতেন: মির্জা ফখরুল ৫ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রে কত মুনাফা? জেনে নিন কারা কিনতে পারবেন ও কী কী সুবিধা মিলবে জ্বালানির দাম বাড়তেই যুক্তরাজ্যে পেট্রোলপাম্পে চুরি বেড়েছে, প্রতিদিন উধাও ৩ কোটি টাকার বেশি জ্বালানি জর্জিনা রদ্রিগেজের হিব্রু ক্যাপশন ঘিরে তুমুল আলোচনা, প্রশ্নের মুখে রোনালদো পরিবার রামগোপাল ভার্মা-ঊর্মিলা কি গোপনে বিয়ে করেছিলেন? প্রবীণ সাংবাদিকের বিস্ফোরক দাবি

ফিফা বিশ্বকাপ-২০২৬ সম্প্রচারে বিটিভিকে ভ্যাট অব্যাহতি দিল সরকার

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৫১:২৬ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬
  • / 19

দেশের ফুটবলপ্রেমীদের ফিফা বিশ্বকাপ-২০২৬ উপভোগের সুযোগ আরও সহজ করতে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)-কে প্রচারস্বত্ব ক্রয়ের ক্ষেত্রে মূল্য সংযোজন কর (মূসক/ভ্যাট) থেকে অব্যাহতি দিয়েছে সরকার।

এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ একটি প্রজ্ঞাপন জারি করেছে, যা বাংলাদেশ গেজেটে প্রকাশিত হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, ফিফা বিশ্বকাপ-২০২৬-এর সম্প্রচারস্বত্ব ক্রয়ের বিপরীতে বিটিভিকে প্রযোজ্য ভ্যাট পরিশোধ করতে হবে না। তবে এই সুবিধা শুধুমাত্র বিটিভির প্রচারস্বত্ব ক্রয়ের ব্যয়ের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

এতে আরও বলা হয়েছে, বিটিভির কোনো সাব-লাইসেন্সি বা ওটিটি (OTT) প্ল্যাটফর্ম এই ভ্যাট অব্যাহতির সুবিধা পাবে না।

সরকারি নির্দেশনায় আরও উল্লেখ করা হয়েছে, প্রচারস্বত্ব বাবদ অর্থ পরিশোধের ১০ দিনের মধ্যে সংশ্লিষ্ট মূসক কমিশনারেটের কাছে প্রয়োজনীয় হিসাব-বিবরণী দাখিল করতে হবে। নির্ধারিত শর্ত লঙ্ঘন করা হলে প্রচলিত আইন অনুযায়ী ভ্যাট আদায় করা হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ফিফা বিশ্বকাপ-২০২৬ সম্প্রচারে বিটিভিকে ভ্যাট অব্যাহতি দিল সরকার

আপডেট সময় : ০৩:৫১:২৬ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬