ঢাকা ০৪:৫১ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
ব্র্যাক ব্যাংকে ‘অফিসার’ পদে নিয়োগ, আবেদন চলছে ১০ আগস্ট পর্যন্ত জরুরি সেবার যান ছাড়া হাইড্রোলিক হর্ন-হুটার ব্যবহারে কড়া নিষেধাজ্ঞা, সতর্ক করল বিআরটিএ বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও উপবৃত্তির অনলাইন আবেদন শুরু, চলবে ৩১ আগস্ট পর্যন্ত ৫ আগস্টে নাশকতার সক্ষমতা নেই নিষিদ্ধ আওয়ামী লীগের: স্বরাষ্ট্রমন্ত্রী ‘হ্যালো ডিসি’তে আবেদন করে সেলাই মেশিন পেলেন দোহারের ১৪ অসহায় নারী বেনজীরের দুবাইয়ে মুক্তির বিষয়ে আনুষ্ঠানিক তথ্য নেই, যা করণীয় দুদক করবে: মহাপরিচালক দেশব্যাপী এআই প্রশিক্ষণ কার্যক্রম শুরু, ৬৪ জেলায় ১,৬০০ তরুণ-তরুণী পাবেন দক্ষতা উন্নয়নের সুযোগ প্রবাসীদের ঝুলে থাকা পাসপোর্ট আবেদন ৬০ দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের ‘জুলাইয়ের অর্জনের চেয়ে ব্যর্থতার আলোচনা বেশি, জাতীয় অনৈক্যের দায় বিতর্ক সৃষ্টিকারীদের’ কাঁচা মরিচ আমদানির অনুমতি দিল সরকার, ২-৫ দিনের মধ্যে কমতে পারে দাম

জুলাইতেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম, প্রজ্ঞাপন জারি

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৪:২০:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
  • / 13

আগামী জুলাই মাসেও দেশে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের বর্তমান মূল্যই আগামী এক মাস বহাল থাকবে।

সোমবার (৩০ জুন) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে বিষয়টি নিশ্চিত করেছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেলের দাম ১১৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা এবং অকটেন ১৪৫ টাকা নির্ধারিত রয়েছে। জুলাই মাসজুড়েও এই মূল্যহার কার্যকর থাকবে।

এর আগে গত ৩১ মে ২০২৬ জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে এসব জ্বালানি তেলের দাম নির্ধারণ করা হয়েছিল। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে সেই মূল্যই আগামী জুলাই মাসের জন্য বহাল রাখা হয়েছে।

সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১ জুলাই থেকে ৩১ জুলাই ২০২৬ পর্যন্ত দেশে জ্বালানি তেল বিক্রি হবে বর্তমান নির্ধারিত মূল্যেই।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

জুলাইতেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম, প্রজ্ঞাপন জারি

আপডেট সময় : ০৪:২০:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬