ঢাকা ০৬:১৯ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
জ্বালানি সংকট মোকাবিলায় সৌর বিদ্যুতে জোর, প্রধানমন্ত্রীর তিন নির্দেশনা গ্যাস বিলে অনিয়মের মাধ্যমে ৯৮২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ইউনাইটেড গ্রুপের বিরুদ্ধে দুদকের প্রাথমিক সত্যতা ‘৫ বছর ক্ষমতায় থাকতে দেব না’—এমন ভাষা শেখ হাসিনাও ব্যবহার করতেন: মির্জা ফখরুল ৫ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রে কত মুনাফা? জেনে নিন কারা কিনতে পারবেন ও কী কী সুবিধা মিলবে জ্বালানির দাম বাড়তেই যুক্তরাজ্যে পেট্রোলপাম্পে চুরি বেড়েছে, প্রতিদিন উধাও ৩ কোটি টাকার বেশি জ্বালানি জর্জিনা রদ্রিগেজের হিব্রু ক্যাপশন ঘিরে তুমুল আলোচনা, প্রশ্নের মুখে রোনালদো পরিবার রামগোপাল ভার্মা-ঊর্মিলা কি গোপনে বিয়ে করেছিলেন? প্রবীণ সাংবাদিকের বিস্ফোরক দাবি ব্র্যাক ব্যাংকে ‘অফিসার’ পদে নিয়োগ, আবেদন চলছে ১০ আগস্ট পর্যন্ত জরুরি সেবার যান ছাড়া হাইড্রোলিক হর্ন-হুটার ব্যবহারে কড়া নিষেধাজ্ঞা, সতর্ক করল বিআরটিএ বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও উপবৃত্তির অনলাইন আবেদন শুরু, চলবে ৩১ আগস্ট পর্যন্ত

পরিচালকের বিরুদ্ধে পারিশ্রমিক বকেয়ার অভিযোগ তুললেন অভিনেত্রী পারসা ইভানা

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৬:০০:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
  • / 18

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী পারসা ইভানা পরিচালক ফারহাদ আহমেদ ইশানের বিরুদ্ধে পারিশ্রমিক বকেয়া রাখা এবং অপেশাদার আচরণের অভিযোগ তুলেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি নিজের অভিজ্ঞতা তুলে ধরার পাশাপাশি শিল্পী ও কলাকুশলীদের নিজেদের অধিকার সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন।

রোববার (২৮ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে পারসা ইভানা দাবি করেন, পরিচালক ফারহাদ আহমেদ ইশানের সঙ্গে কাজ করতে গিয়ে যোগাযোগ, পেশাদার আচরণ এবং পারিশ্রমিক পরিশোধের ক্ষেত্রে নানা সমস্যার মুখোমুখি হয়েছেন।

অভিনেত্রীর অভিযোগ, গত সাত মাস ধরে তিনি নিজের প্রাপ্য পারিশ্রমিকের জন্য অপেক্ষা করছেন। যদিও পাওনার একটি অংশ পরিশোধ করা হয়েছে, তবে এখনও পুরো অর্থ বুঝে পাননি। তবে নিজের বকেয়ার চেয়েও বেশি উদ্বেগের বিষয় হিসেবে তিনি উল্লেখ করেন, শুটিং ইউনিটের অনেক সদস্যও এখন পর্যন্ত তাদের প্রাপ্য পারিশ্রমিক পাননি।

পারসা ইভানা বলেন, নিজের পাওনা না পেলেও হয়তো তা মেনে নেওয়া সম্ভব, কিন্তু যারা দৈনিক আয়ের ওপর নির্ভরশীল—যেমন প্রোডাকশন বয় বা নতুন কলাকুশলীরা—তাদের পারিশ্রমিক আটকে রাখা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কেন এত মানুষের প্রাপ্য অর্থ এখনো পরিশোধ করা হয়নি, সে প্রশ্নও তোলেন তিনি।

বিনোদন অঙ্গনের সহকর্মীদের উদ্দেশে তিনি পরামর্শ দেন, কোনো কাজ শুরু করার আগে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিষয়ে ভালোভাবে খোঁজ নেওয়া, চুক্তির শর্ত ও পারিশ্রমিকের বিষয়গুলো লিখিতভাবে নিশ্চিত করা এবং নিজের অধিকার সম্পর্কে সচেতন থাকা জরুরি।

পোস্টের শেষাংশে পারসা ইভানা বলেন, তিনি এমন একটি বিনোদন অঙ্গন দেখতে চান, যেখানে সততা, দায়িত্ববোধ ও পেশাদারিত্বকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। একই সঙ্গে প্রতিশ্রুতি ভঙ্গ ও অসততার মতো আচরণের কোনো স্থান থাকা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

পরিচালকের বিরুদ্ধে পারিশ্রমিক বকেয়ার অভিযোগ তুললেন অভিনেত্রী পারসা ইভানা

আপডেট সময় : ০৬:০০:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬