ঢাকা ০৬:০০ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
গ্যাস বিলে অনিয়মের মাধ্যমে ৯৮২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ইউনাইটেড গ্রুপের বিরুদ্ধে দুদকের প্রাথমিক সত্যতা ‘৫ বছর ক্ষমতায় থাকতে দেব না’—এমন ভাষা শেখ হাসিনাও ব্যবহার করতেন: মির্জা ফখরুল ৫ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রে কত মুনাফা? জেনে নিন কারা কিনতে পারবেন ও কী কী সুবিধা মিলবে জ্বালানির দাম বাড়তেই যুক্তরাজ্যে পেট্রোলপাম্পে চুরি বেড়েছে, প্রতিদিন উধাও ৩ কোটি টাকার বেশি জ্বালানি জর্জিনা রদ্রিগেজের হিব্রু ক্যাপশন ঘিরে তুমুল আলোচনা, প্রশ্নের মুখে রোনালদো পরিবার রামগোপাল ভার্মা-ঊর্মিলা কি গোপনে বিয়ে করেছিলেন? প্রবীণ সাংবাদিকের বিস্ফোরক দাবি ব্র্যাক ব্যাংকে ‘অফিসার’ পদে নিয়োগ, আবেদন চলছে ১০ আগস্ট পর্যন্ত জরুরি সেবার যান ছাড়া হাইড্রোলিক হর্ন-হুটার ব্যবহারে কড়া নিষেধাজ্ঞা, সতর্ক করল বিআরটিএ বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও উপবৃত্তির অনলাইন আবেদন শুরু, চলবে ৩১ আগস্ট পর্যন্ত ৫ আগস্টে নাশকতার সক্ষমতা নেই নিষিদ্ধ আওয়ামী লীগের: স্বরাষ্ট্রমন্ত্রী

জাপান ম্যাচের একাদশ গোপন রাখলেন আনচেলত্তি, প্রতিপক্ষকে নিয়ে সতর্ক ব্রাজিল কোচ

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৬:০৬:২০ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
  • / 16

বিশ্বকাপের প্রথম নকআউট পর্বে জাপানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ব্রাজিল দলের সম্ভাব্য একাদশ প্রকাশ না করে রহস্য বজায় রেখেছেন প্রধান কোচ কার্লো আনচেলত্তি। যুক্তরাষ্ট্রের হিউস্টনে ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে তিনি শুরুর একাদশ নিশ্চিত না করলেও ইঙ্গিত দিয়েছেন, স্কটল্যান্ডের বিপক্ষে ৩-০ গোলের জয়ে যে দল খেলেছিল, সেই দলই হয়তো আবার মাঠে নামতে পারে।

সংবাদ সম্মেলনে আনচেলত্তি জাপানকে শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে উল্লেখ করে বলেন, এই ম্যাচটি তাদের জন্য ফাইনালের মতোই গুরুত্বপূর্ণ। তিনি বলেন, জাপান বর্তমানে বিশ্ব র‍্যাঙ্কিংয়ের ১৭ নম্বরে রয়েছে এবং সম্প্রতি ইংল্যান্ডকে হারিয়ে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে।

ব্রাজিল কোচ আরও বলেন, গত নভেম্বরে জাপানের কাছে হারের অভিজ্ঞতাও তাদের মনে আছে। বিশেষ করে সেই ম্যাচের দ্বিতীয়ার্ধে জাপানের দুর্দান্ত পারফরম্যান্সের কথা উল্লেখ করে তিনি জানান, প্রতিপক্ষকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই মাঠে নামবে ব্রাজিল।

শুরুর একাদশ নিয়ে প্রশ্ন করা হলে আনচেলত্তি রসিকতার সুরে বলেন, একাদশ না জানলে খেলোয়াড়দের ঘুমের কোনো সমস্যা হয় না। যারা খেলবে তারা বিষয়টি জানে, আর যারা খেলবে না, তারা হয়তো জানে না। বরং খেলোয়াড়রা কোচের চেয়েও ভালো ঘুমায় বলেও মন্তব্য করেন তিনি।

লাইনআপ প্রকাশে অনীহার কারণ জানতে চাইলে ইতালিয়ান এই কোচ বলেন, ম্যাচ শুরুর আগে সবকিছু জানিয়ে সাংবাদিকদের স্বস্তিতে রাখতে চান না। শেষ মুহূর্ত পর্যন্ত তিনি সেরা একাদশ নিয়েই ভাবতে চান।

যদিও আনুষ্ঠানিকভাবে একাদশ ঘোষণা করা হয়নি, তবে ধারণা করা হচ্ছে স্কটল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স করা দলটিকেই ধরে রাখবেন আনচেলত্তি। চলতি বিশ্বকাপে সেটিই ছিল ব্রাজিলের সবচেয়ে আত্মবিশ্বাসী পারফরম্যান্স।

দারুণ ছন্দে থাকা জাপানের বিপক্ষে জয় তুলে নিয়ে শেষ আটে জায়গা নিশ্চিত করাই এখন ব্রাজিলের প্রধান লক্ষ্য। আর সেই লক্ষ্য পূরণে প্রতিপক্ষকে পূর্ণ সম্মান দিয়েই মাঠে নামতে প্রস্তুত সেলেসাওরা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

জাপান ম্যাচের একাদশ গোপন রাখলেন আনচেলত্তি, প্রতিপক্ষকে নিয়ে সতর্ক ব্রাজিল কোচ

আপডেট সময় : ০৬:০৬:২০ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬