ঢাকা ১০:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
আগস্টেও বাড়ছে না জ্বালানি তেলের দাম, অপরিবর্তিত থাকছে সব ধরনের জ্বালানির মূল্য প্রথমবার লটারিতে গণপূর্তের ৭৬৭ উপ-সহকারী প্রকৌশলীর বদলি, নতুন নজির সরকারের মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, আগস্টের শেষ সপ্তাহ থেকেই যেতে পারবেন বাংলাদেশি কর্মীরা হজযাত্রীদের জন্য বড় সুখবর, বিমান টিকিটে আরও ২৫ হাজার টাকা কমানোর ঘোষণা ধামা ইলিয়াছের তথ্যে গ্রেফতার ডেভিড ইমন, উদ্ধার বিদেশি পিস্তলসহ অস্ত্রের মজুদ ৪ আগস্ট বিএনপির আলোচনা সভা, প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান একীভূত ৫ ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য সুখবর, ১০ লাখ টাকা উত্তোলনের সুযোগ আরও সহজ বাংলাদেশের ৩ লাখ ও মালয়েশিয়ার ৫ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার ১০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব ফিরিয়েছিলেন লেভানডফস্কি, কারণ জানালেন তার এজেন্ট আমি আইনের ওপর বিশ্বাসী, সত্য একদিন প্রকাশ হবেই’— বিয়ে ও মামলা নিয়ে মুখ খুললেন পরীমনি

ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনে ৪৪ জন নিয়োগ, আবেদন চলবে ২৭ জুলাই পর্যন্ত

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৫:৫৫:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
  • / 14

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনস্থ ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন (এসএফডিএফ) ১০ম থেকে ১৪তম গ্রেডের বিভিন্ন পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মোট ৪৪টি শূন্য পদে যোগ্য প্রার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে। আগ্রহীরা আগামী ২৭ জুলাই ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।

বিজ্ঞপ্তি অনুযায়ী, উপজেলা ব্যবস্থাপক পদে ১০ জন, মাঠ কর্মকর্তা পদে ২৫ জন, অফিস সহকারী কাম ডাটা এন্ট্রি অপারেটর পদে ৭ জন এবং ড্রাইভার পদে ২ জন নিয়োগ দেওয়া হবে।

এর মধ্যে উপজেলা ব্যবস্থাপক পদটি ১০ম গ্রেডভুক্ত। এ পদে মাসিক বেতন নির্ধারণ করা হয়েছে ১৬ হাজার থেকে ৩৮ হাজার ৬৪০ টাকা। অন্যদিকে মাঠ কর্মকর্তা, অফিস সহকারী কাম ডাটা এন্ট্রি অপারেটর এবং ড্রাইভার পদগুলো ১৪তম গ্রেডভুক্ত। এসব পদে মাসিক বেতন হবে ১০ হাজার ২০০ থেকে ২৪ হাজার ৬৮০ টাকা।

আবেদনের জন্য প্রার্থীর বয়স ২০২৬ সালের ১ জুন তারিখে সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে হতে হবে।

আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে। উপজেলা ব্যবস্থাপক পদের আবেদন ফি সার্ভিস চার্জ ও ভ্যাটসহ ২২৩ টাকা এবং অন্যান্য পদের আবেদন ফি ১১২ টাকা নির্ধারণ করা হয়েছে।

তবে অনগ্রসর নাগরিক, ক্ষুদ্র জাতিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য সব পদের আবেদন ফি সার্ভিস চার্জ ও ভ্যাটসহ ৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছে ২৮ জুন ২০২৬ সকাল ১০টা থেকে। আবেদনপত্র জমা দেওয়া এবং পরীক্ষার ফি পরিশোধের শেষ সময় আগামী ২৭ জুলাই ২০২৬ বিকেল ৫টা। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তিতে পাওয়া যাবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনে ৪৪ জন নিয়োগ, আবেদন চলবে ২৭ জুলাই পর্যন্ত

আপডেট সময় : ০৫:৫৫:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬