ঢাকা ০৭:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে এখনো সুস্পষ্ট নির্দেশনা পায়নি ইসি আত্মহত্যায় প্ররোচনার মামলায় হাইকোর্টে জামিন পেলেন অভিনেতা জাহের আলভী ‘ছাগল কাণ্ডে’ আলোচিত সাদিক এগ্রোর চেয়ারম্যান ইমরান গ্রেফতার, হত্যাচেষ্টা মামলায় কারাগারে জ্বালানি সংকট মোকাবিলায় সৌর বিদ্যুতে জোর, প্রধানমন্ত্রীর তিন নির্দেশনা গ্যাস বিলে অনিয়মের মাধ্যমে ৯৮২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ইউনাইটেড গ্রুপের বিরুদ্ধে দুদকের প্রাথমিক সত্যতা ‘৫ বছর ক্ষমতায় থাকতে দেব না’—এমন ভাষা শেখ হাসিনাও ব্যবহার করতেন: মির্জা ফখরুল ৫ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রে কত মুনাফা? জেনে নিন কারা কিনতে পারবেন ও কী কী সুবিধা মিলবে জ্বালানির দাম বাড়তেই যুক্তরাজ্যে পেট্রোলপাম্পে চুরি বেড়েছে, প্রতিদিন উধাও ৩ কোটি টাকার বেশি জ্বালানি জর্জিনা রদ্রিগেজের হিব্রু ক্যাপশন ঘিরে তুমুল আলোচনা, প্রশ্নের মুখে রোনালদো পরিবার রামগোপাল ভার্মা-ঊর্মিলা কি গোপনে বিয়ে করেছিলেন? প্রবীণ সাংবাদিকের বিস্ফোরক দাবি

করমুক্ত আয়সীমা বাড়ানোসহ একাধিক বাজেট সংশোধনের প্রস্তাব প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৫:৪৬:১১ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
  • / 13

জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান করমুক্ত আয়সীমা বৃদ্ধি, ব্যাংক হিসাব খুলতে টিআইএন সনদের বাধ্যবাধকতা প্রত্যাহার এবং ‘কালো টাকা সাদা করার’ বিতর্কিত বিধান বাতিলসহ একাধিক গুরুত্বপূর্ণ সংশোধনী প্রস্তাব দিয়েছেন। একই সঙ্গে বিভিন্ন খাতে শুল্ক ও কর কমানোর আহ্বানও জানিয়েছেন তিনি।

সোমবার জাতীয় সংসদে বাজেট আলোচনায় বক্তব্য দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, সাধারণত এ ধরনের দাবি বিরোধী দল থেকে আসে। তবে জনগণের স্বার্থে তিনি নিজেই এসব প্রস্তাব তুলে ধরছেন।

তিনি ব্যক্তিগত আয়কর অব্যাহতির সীমা বাড়ানোর প্রস্তাব দিয়ে বলেন, প্রস্তাবিত বাজেটে ২০২৬-২৭ ও ২০২৭-২৮ করবর্ষে করমুক্ত আয়সীমা ৩ লাখ ৭৫ হাজার টাকা, ২০২৮-২৯ ও ২০২৯-৩০ করবর্ষে ৪ লাখ টাকা এবং ২০৩০-৩১ করবর্ষে সাড়ে ৪ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। তিনি এ সীমা যথাক্রমে ৪ লাখ, সাড়ে ৪ লাখ এবং ৫ লাখ টাকা করার সুপারিশ করেন।

প্রধানমন্ত্রী বলেন, স্বপ্রণোদিত বিনিয়োগ প্রদর্শনের বিধানটি মূলত জমি প্রকৃত মূল্যে নিবন্ধন না হওয়ার কারণে করদাতাদের হয়রানি কমানোর উদ্দেশ্যে প্রস্তাব করা হয়েছিল। তবে এটি ‘কালো টাকা সাদা করার’ সুযোগ হিসেবে সমালোচিত হওয়ায় তিনি অর্থমন্ত্রীকে এই বিধান প্রত্যাহারের অনুরোধ জানান।

এ ছাড়া ব্যাংক হিসাব খোলা, বণ্টননামা দলিল নিবন্ধন এবং সম্পত্তি নামজারির ক্ষেত্রে টিআইএন সনদ বাধ্যতামূলক করার প্রস্তাবও জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে উল্লেখ করে তিনি সেটিও প্রত্যাহারের সুপারিশ করেন।

উচ্চশিক্ষা খাতে সহায়তা বাড়াতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর বিদ্যমান ১০ শতাংশ কর কমিয়ে ৫ শতাংশ করার প্রস্তাব দেন প্রধানমন্ত্রী। তবে এর বিনিময়ে বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণায় বিনিয়োগ বৃদ্ধি, ভাষা শিক্ষা ও ল্যাঙ্গুয়েজ ল্যাব স্থাপন এবং দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য বিনা বেতনে পড়ার সুযোগ সম্প্রসারণের শর্ত আরোপের কথাও বলেন।

তরুণ উদ্যোক্তাদের জন্য বাজেটে প্রথমবারের মতো ৫০০ কোটি টাকার স্টার্ট-আপ ফান্ড গঠনের উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এটি নতুন কর্মসংস্থান তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে ওটিটি প্ল্যাটফর্ম, সামাজিক যোগাযোগমাধ্যম ও সার্চ ইঞ্জিনে বিজ্ঞাপনের ওপর আরোপিত ১৫ শতাংশ ভ্যাট কমিয়ে ৫ শতাংশ করার প্রস্তাব দেন, যাতে ব্যবসায়ীরা বৈধ চ্যানেলে লেনদেনে উৎসাহিত হন এবং সরকারের রাজস্বও বৃদ্ধি পায়।

দেশীয় শিল্প ও রপ্তানি খাতকে উৎসাহিত করতে প্রধানমন্ত্রী একাধিক শুল্ক ছাড়ের প্রস্তাব দেন। তিনি চিংড়ি শিল্পের কাঁচামাল, ওষুধ শিল্পে ব্যবহৃত মধু, পিভিসি ও পেট রেজিন, বৈদ্যুতিক তার উৎপাদনে ব্যবহৃত রিফাইন কপার, ফায়ার ডোরের কাঁচামাল, এলইডি ল্যাম্প, প্রি-ফ্যাব্রিকেটেড বিল্ডিং এবং ক্যাশনাট প্রসেসিং শিল্পের কাঁচামালের ওপর শুল্ক ও কর কমানো বা প্রত্যাহারের আহ্বান জানান।

এ ছাড়া স্বর্ণ, রৌপ্য ও ডায়মন্ড অলংকারের ভ্যাট পুনর্নির্ধারণ, বিটিআরসির রেভিনিউ শেয়ারিংয়ের ওপর আরোপিত ১৫ শতাংশ ভ্যাট এবং মাছ সরবরাহের জোগানদার পর্যায়ের ১০ শতাংশ ভ্যাট প্রত্যাহারেরও প্রস্তাব করেন তিনি। পাশাপাশি স্থানীয়ভাবে ডাবল কেবিন পিকআপ ও মাইক্রোবাস উৎপাদনে ভ্যাট ১৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করার সুপারিশ করেন।

বিচার বিভাগের সক্ষমতা বাড়াতে সুপ্রিম কোর্টকে অতিরিক্ত ১০০ কোটি টাকা এবং আইন মন্ত্রণালয়কে আরও ৫০০ কোটি টাকা বরাদ্দ দেওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, জনগণের আস্থা অর্জনের জন্য সুশাসন, জবাবদিহি ও স্বাধীন বিচারব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বক্তব্যের শেষ পর্যায়ে বিরোধীদলীয় নেতার একটি প্রস্তাবের পরিপ্রেক্ষিতে পরিবেশবান্ধব যানবাহন হিসেবে সাইকেলের ওপর থেকে সব ধরনের শুল্ক প্রত্যাহারের বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনার জন্য অর্থমন্ত্রীকে নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

তিনি দেশের ভবিষ্যৎ উন্নয়ন, সংবিধান সংস্কার এবং জাতীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করে একটি ন্যায়ভিত্তিক, অন্তর্ভুক্তিমূলক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

করমুক্ত আয়সীমা বাড়ানোসহ একাধিক বাজেট সংশোধনের প্রস্তাব প্রধানমন্ত্রীর

আপডেট সময় : ০৫:৪৬:১১ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬