সংবাদ শিরোনামঃ
জিম্বাবুয়ের বিপক্ষে মুমিনুলের ফিফটিতে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ
নিউজ ডেস্ক
- আপডেট সময় : ০৪:৪৭:১৯ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
- / 20

জিম্বাবুয়ের বিপক্ষে হারারেতে অনুষ্ঠিত একমাত্র টেস্টে টস হেরে প্রথমে ব্যাটিং করছে বাংলাদেশ। ইনিংসের শুরুতেই ধাক্কা খায় টাইগাররা। দলীয় ৩৮ রানের মধ্যেই ওপেনার মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলাম অনিক ফিরে গেলে চাপে পড়ে সফরকারীরা।
তবে এরপর সাবেক অধিনায়ক মুমিনুল হক সৌরভ ও বর্তমান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জুটি গড়ে দলের ইনিংস সামাল দেন। ধৈর্যশীল ব্যাটিংয়ে মুমিনুল ১১টি চারের সাহায্যে নিজের অর্ধশতক পূর্ণ করেন এবং বাংলাদেশের রান এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ১০৭ রান। মুমিনুল হক সৌরভ ৫৭ এবং নাজমুল হোসেন শান্ত ১৮ রানে অপরাজিত ছিলেন।
উল্লেখ্য, জিম্বাবুয়ে সফরে এই একমাত্র টেস্টের পর বাংলাদেশ তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে।


























