ঢাকা ০৩:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
২২ লাখ শিক্ষার্থী নিয়ে প্রাথমিক গোল্ড কাপ ফাইনাল, ভবিষ্যতে অংশগ্রহণ ৫০ লাখে উন্নীতের লক্ষ্য দেশজুড়ে শিক্ষায় বড় পরিবর্তন: স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও ৫ কোটি গাছ রোপণ কর্মসূচি জর্ডানে অবৈধ বাংলাদেশি প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা ৩৫ বছর পর যেসব স্বাস্থ্য পরীক্ষা করা জরুরি উপবৃত্তি পেতে অভিভাবকের এনআইডি ভ্যালিডেশন বাধ্যতামূলক সংসদে বাবাকে ‘শহীদ’ বলা নিয়ে দুঃখ প্রকাশ এমপি মুনতাকিমের খেলাপি ঋণ বেড়ে ব্যাংক খাতে মূলধন ঘাটতি ও লোকসানের ঝুঁকি ক্রাইস্টচার্চে অর্ধেক লাল-অর্ধেক হলুদ বিরল আপেল ঘিরে কৌতূহল গরমে আধুনিক প্রযুক্তির সহায়তায় অনুশীলন করছে আর্জেন্টিনা আত্মহত্যায় প্ররোচনার মামলায় অভিনেতা জাহের আলভী কারাগারে

রাতের মধ্যে ১৪ অঞ্চলে বজ্রসহ ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৪:১৯:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
  • / 2
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের ১৪টি অঞ্চলের ওপর দিয়ে রাতের মধ্যে দমকা হাওয়া, বৃষ্টি ও বজ্রসহ ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান স্বাক্ষরিত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া বিশেষ পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাস অনুযায়ী, রাত ১টার মধ্যে রংপুর, রাজশাহী, পাবনা, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

এ কারণে এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে আবহাওয়া অধিদপ্তরের ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক স্থানে এবং রাজশাহী বিভাগের কিছু কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

পাশাপাশি দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণের সম্ভাবনাও রয়েছে। বর্তমানে গোপালগঞ্জ, রাজশাহী ও পাবনাসহ খুলনা বিভাগের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ প্রশমিত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

এ ছাড়া বৃষ্টিপাতের প্রভাবে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রাতের মধ্যে ১৪ অঞ্চলে বজ্রসহ ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত

আপডেট সময় : ০৪:১৯:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬