ঢাকা ০৫:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
২২ লাখ শিক্ষার্থী নিয়ে প্রাথমিক গোল্ড কাপ ফাইনাল, ভবিষ্যতে অংশগ্রহণ ৫০ লাখে উন্নীতের লক্ষ্য দেশজুড়ে শিক্ষায় বড় পরিবর্তন: স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও ৫ কোটি গাছ রোপণ কর্মসূচি জর্ডানে অবৈধ বাংলাদেশি প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা ৩৫ বছর পর যেসব স্বাস্থ্য পরীক্ষা করা জরুরি উপবৃত্তি পেতে অভিভাবকের এনআইডি ভ্যালিডেশন বাধ্যতামূলক সংসদে বাবাকে ‘শহীদ’ বলা নিয়ে দুঃখ প্রকাশ এমপি মুনতাকিমের খেলাপি ঋণ বেড়ে ব্যাংক খাতে মূলধন ঘাটতি ও লোকসানের ঝুঁকি ক্রাইস্টচার্চে অর্ধেক লাল-অর্ধেক হলুদ বিরল আপেল ঘিরে কৌতূহল গরমে আধুনিক প্রযুক্তির সহায়তায় অনুশীলন করছে আর্জেন্টিনা আত্মহত্যায় প্ররোচনার মামলায় অভিনেতা জাহের আলভী কারাগারে

গরমে আধুনিক প্রযুক্তির সহায়তায় অনুশীলন করছে আর্জেন্টিনা

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৪:৩৯:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
  • / 5
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আলজেরিয়ার বিপক্ষে দাপুটে জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করার পর এবার গরম আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে আধুনিক প্রযুক্তির সহায়তা নিচ্ছে আর্জেন্টিনা জাতীয় দল। লিওনেল মেসির হ্যাটট্রিকে উজ্জীবিত দলটি যুক্তরাষ্ট্রের তীব্র গরমে অনুশীলন করছে বিশেষ ‘কুলিং ভেস্ট’ ব্যবহার করে।

বুধবার ক্যানসাসে আর্জেন্টিনার অনুশীলনের সময় খেলোয়াড়দের এই বিশেষ ভেস্ট পরতে দেখা যায়। প্রায় ৩৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে শারীরিক সক্ষমতা ধরে রাখতে ফর্মুলা ওয়ানে ব্যবহৃত প্রযুক্তির আদলে তৈরি এই ভেস্ট ব্যবহার করা হচ্ছে।

এই ভেস্টে থাকা বিশেষ পকেটে শীতলীকরণ জেল রাখা হয়, যা শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে এবং অনুশীলনের পর দ্রুত ক্লান্তি দূর করতে সহায়তা করে। একই সঙ্গে খেলোয়াড়দের জন্য ব্যবহার করা হচ্ছে তাপমাত্রা নিয়ন্ত্রণে সক্ষম বিশেষ বুট, যা পায়ের অতিরিক্ত গরম কমায়।

আর্জেন্টিনার পাশাপাশি স্পেন জাতীয় দলও টুর্নামেন্টের শুরু থেকেই একই ধরনের প্রযুক্তি ব্যবহার করছে। স্পেনের ফিটনেস কোচ কার্লোস ক্রুজ জানিয়েছেন, এই ব্যবস্থা খেলোয়াড়দের দ্রুত পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

তার মতে, অনুশীলনের পর নিয়মিতভাবে এই ভেস্ট ব্যবহার করা হচ্ছে এবং প্রয়োজনে ম্যাচের আগে ওয়ার্ম-আপের পরও এটি ব্যবহার করা যেতে পারে, যাতে খেলোয়াড়রা আরও সতেজ থাকতে পারেন।

ফর্মুলা ওয়ানে দীর্ঘদিন ধরে সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া ও কাতারের মতো উষ্ণ আবহাওয়ার রেসে এই প্রযুক্তি ব্যবহৃত হয়ে আসছে। তবে ফুটবলে এটি এখনো তুলনামূলক নতুন হলেও ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছে।

আগামী সোমবার বাংলাদেশ সময় রাত ১১টায় ডালাসের এটিঅ্যান্ডটি স্টেডিয়ামে নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

গরমে আধুনিক প্রযুক্তির সহায়তায় অনুশীলন করছে আর্জেন্টিনা

আপডেট সময় : ০৪:৩৯:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬