ঢাকা ০২:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
ভারতীয় ভিসার নামে প্রতারণা, সতর্কবার্তা দিল ঢাকার ভারতীয় হাইকমিশন ‘বাংলাদেশ একবারই স্বাধীন হয়েছে, জুলাই ছিল সেই স্বাধীনতা রক্ষার লড়াই’— ইশরাক হোসেন মৌসুমি বায়ু সক্রিয়, টানা পাঁচ দিন দেশজুড়ে বৃষ্টি ও ভারী বর্ষণের পূর্বাভাস ‘ভারতও চাপে, শেখ হাসিনাকে হস্তান্তরের সময় এসেছে’— দাবি এনসিপির মুখপাত্র আসিফ সজীব ভুঁইয়ার ২ লাখ টনের বেশি কাঁচামরিচ আমদানির অনুমতি, দেশে এসেছে মাত্র ২৬.৫ মেট্রিক টন দুবাইয়ের জেবেল আলি বন্দরে একের পর এক বিস্ফোরণ, কারণ নিয়ে ধোঁয়াশা অনুমোদনহীন লিগে খেলায় সাবেক ক্রিকেটারদের বিরুদ্ধে কঠোর পিসিবি, হতে পারে দুই বছরের নিষেধাজ্ঞা ইসরাইলপন্থী গান নিয়ে বিতর্ক: ‘জিসাস ক্রাইস্ট সুপারস্টার’ থেকে সরে দাঁড়ালেন বয় জর্জ ইউএস-বাংলা এয়ারলাইন্সে নিয়োগ: সেফটি অফিসার পদে আবেদন চলছে, থাকছে আকর্ষণীয় সুযোগ-সুবিধা ‘৩৬ জুলাই’: ক্যালেন্ডারে নেই, ইতিহাসে আছে—জুলাই গণঅভ্যুত্থানের প্রতীকী বিজয়ের দিন

ধারণক্ষমতার ১.৭ গুণ বন্দি দেশের কারাগারে, আবাসন সংকটের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৮:৫২:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
  • / 58

দেশের কারাগারগুলোতে ধারণক্ষমতার তুলনায় প্রায় ১ দশমিক ৭ গুণ বেশি বন্দি অবস্থান করছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, অতিরিক্ত বন্দির কারণে দেশের কয়েকটি কারাগারে আবাসন সংকট তৈরি হয়েছে।

বুধবার সংসদে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য মো. আবুল হাসনাতের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি জানান, গত ৭ জুন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী দেশের ৭৫টি কারাগারের মোট অনুমোদিত ধারণক্ষমতা ৪৫ হাজার ১৩৬ জন। এর মধ্যে পুরুষ বন্দির জন্য ৪৩ হাজার ১০৭ এবং নারী বন্দির জন্য ২ হাজার ২৯টি আসন রয়েছে।

কিন্তু বর্তমানে এসব কারাগারে মোট ৭৭ হাজার ৪০ জন বন্দি আটক আছেন। এর মধ্যে ৭৪ হাজার ৯৬৩ জন পুরুষ এবং ২ হাজার ৭৭ জন নারী বন্দি রয়েছেন। ফলে কারাগারগুলোতে ধারণক্ষমতার তুলনায় প্রায় ১ দশমিক ৭ গুণ বেশি বন্দি অবস্থান করছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অতিরিক্ত বন্দির চাপ সামাল দিতে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। ইতোমধ্যে বিশেষ কেন্দ্রীয় কারাগার, কেরানীগঞ্জ, সিলেট কেন্দ্রীয় কারাগার-২, ফেনী জেলা কারাগার-২ এবং খুলনা জেলা কারাগার-২ চালু করা হয়েছে।

এ ছাড়া কিশোরগঞ্জ জেলা কারাগার-২, মাদারীপুর জেলা কারাগার-২ এবং পিরোজপুর জেলা কারাগার-২ শিগগিরই চালু করা হবে বলে জানান তিনি।

মন্ত্রী আরও বলেন, ময়মনসিংহ, কুমিল্লা ও জামালপুর কারাগারের পুনর্নির্মাণ এবং নরসিংদীতে নতুন কারাগার নির্মাণের কাজ বর্তমানে চলমান রয়েছে।

তিনি জানান, এসব প্রকল্পের কাজ শেষ হলে কারাগারগুলোর বন্দি ধারণক্ষমতা আরও ২ হাজার ৯৫৫ জন বৃদ্ধি পাবে। ফলে দেশের মোট কারাগার ধারণক্ষমতা ৪৮ হাজার ১৩১ জনে উন্নীত হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, রাজশাহী, রংপুর, নোয়াখালী, রাঙামাটি ও খাগড়াছড়ি কারাগার পুনর্নির্মাণের জন্য নতুন প্রকল্প গ্রহণ করা হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে কারাগারগুলোর ধারণক্ষমতা আরও বৃদ্ধি পাবে এবং বন্দিদের আবাসন সংকট অনেকাংশে কমে আসবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ধারণক্ষমতার ১.৭ গুণ বন্দি দেশের কারাগারে, আবাসন সংকটের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : ০৮:৫২:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬