ঢাকা ০৮:১৬ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
১ আগস্ট থেকে সব গণপরিবহণে জিপিএস বাধ্যতামূলক, ঘোষণা বিআরটিএ সারাদেশে ২ হাজার মিনি কোল্ড স্টোরেজ স্থাপন করবে সরকার, সুবিধা পাবেন ৪০ হাজার কৃষক হাসপাতাল বন্ধ, মেডিকেল কলেজ নয়: শিক্ষার্থীরা অন্য হাসপাতালে প্র্যাকটিস করতে পারবে—স্বাস্থ্যমন্ত্রী আদ্-দ্বীন মেডিকেল কলেজের শিক্ষার্থীদের অন্য হাসপাতালে সংযুক্ত করার নির্দেশ, লাইসেন্স বাতিলের পর নতুন সিদ্ধান্ত দুদকের অনুসন্ধানের পর দেশ ছাড়েন সাবেক আইজিপি বেনজীর আহমেদ, দুবাইয়ে গ্রেফতার ঘিরে নতুন আলোচনা দেশজুড়ে শুরু হচ্ছে ‘নজরুল বর্ষ’ উদ্বোধন, ১৮ জুন থেকে তিন দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন নরসিংদীতে নতুন সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার অনুমোদন দিল সরকার শিক্ষা বাজেটে সর্বোচ্চ অগ্রাধিকার তিন বিষয়ে: ‘শিক্ষা, শিক্ষা ও শিক্ষা’—শিক্ষামন্ত্রী মণিরামপুরে জামায়াতের তিন নেতা পদ স্থগিত, মাটি বাণিজ্য ও সংঘর্ষের অভিযোগে বড় সিদ্ধান্ত তারল্য সংকটে ইসলামী ব্যাংককে ২,৫০০ কোটি টাকা বিশেষ সহায়তা দিল বাংলাদেশ ব্যাংক

সুপ্রিম কোর্টের স্বাধীন সচিবালয় নিয়ে হাইকোর্টের রায় স্থগিত, আপিল শুনানি ১৬ জুন

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৪:১৮:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
  • / 10
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুপ্রিম কোর্টের জন্য পৃথক ও স্বাধীন সচিবালয় তিন মাসের মধ্যে প্রতিষ্ঠার নির্দেশ দিয়ে হাইকোর্ট যে রায় দিয়েছিলেন, তার কার্যকারিতা স্থগিত করেছেন আপিল বিভাগ। একই সঙ্গে এ বিষয়ে দায়ের করা আপিলগুলোর শুনানির জন্য আগামী ১৬ জুন দিন ধার্য করা হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ রাষ্ট্রপক্ষের করা আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন।

এর আগে গত বছরের ২ সেপ্টেম্বর সাত আইনজীবীর করা এক রিট আবেদনের চূড়ান্ত শুনানি শেষে হাইকোর্ট সুপ্রিম কোর্টের জন্য স্বাধীন সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশ দেন। একই সঙ্গে সংবিধানের ১১৬ অনুচ্ছেদকে সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করে তা বাতিলের রায় দেন।

হাইকোর্টের ওই রায়ের পূর্ণাঙ্গ কপি গত ৭ এপ্রিল প্রকাশিত হওয়ার পর বিষয়টি নিয়ে একাধিক পক্ষ আপিল করে। সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সম্পাদক বদিউল আলম মজুমদার গত ২০ এপ্রিল আপিল করেন এবং সচিবালয়ের কার্যক্রম বহাল রাখতে আবেদন জানান। পরে ২১ মে রাষ্ট্রপক্ষও হাইকোর্টের রায় বাতিল চেয়ে আপিল দায়ের করে।

আজ আপিল বিভাগে রাষ্ট্রপক্ষ, বদিউল আলম মজুমদার এবং জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিমের করা পৃথক আপিল একসঙ্গে শুনানি হয়।

শুনানি শেষে আদালত হাইকোর্টের রায়ের কার্যকারিতা আপাতত স্থগিত করেন এবং আগামী ১৬ জুন পূর্ণাঙ্গ শুনানির দিন নির্ধারণ করেন। এ সময়ের মধ্যে সংশ্লিষ্ট পক্ষগুলোকে আপিলের সারসংক্ষেপ জমা দিতে বলা হয়েছে।

উল্লেখ্য, হাইকোর্টের রায়ের পর অন্তর্বর্তী সরকার ‘সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, ২০২৫’ জারি করে এবং গত ১১ ডিসেম্বর সুপ্রিম কোর্ট সচিবালয়ের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। তবে পরবর্তীতে জাতীয় সংসদে ‘সুপ্রিম কোর্ট সচিবালয় (রহিতকরণ) বিল’ পাস হওয়ার পর সচিবালয় বিলুপ্তির আইন কার্যকর হয়।

বর্তমানে স্বাধীন সচিবালয় প্রতিষ্ঠা ও বিলুপ্তি—উভয় বিষয়ই বিচারাধীন অবস্থায় রয়েছে। আগামী ১৬ জুনের শুনানিতে এ বিষয়ে গুরুত্বপূর্ণ আইনি সিদ্ধান্ত আসতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সুপ্রিম কোর্টের স্বাধীন সচিবালয় নিয়ে হাইকোর্টের রায় স্থগিত, আপিল শুনানি ১৬ জুন

আপডেট সময় : ০৪:১৮:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬