ঢাকা ০৩:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
২২ লাখ শিক্ষার্থী নিয়ে প্রাথমিক গোল্ড কাপ ফাইনাল, ভবিষ্যতে অংশগ্রহণ ৫০ লাখে উন্নীতের লক্ষ্য দেশজুড়ে শিক্ষায় বড় পরিবর্তন: স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও ৫ কোটি গাছ রোপণ কর্মসূচি জর্ডানে অবৈধ বাংলাদেশি প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা ৩৫ বছর পর যেসব স্বাস্থ্য পরীক্ষা করা জরুরি উপবৃত্তি পেতে অভিভাবকের এনআইডি ভ্যালিডেশন বাধ্যতামূলক সংসদে বাবাকে ‘শহীদ’ বলা নিয়ে দুঃখ প্রকাশ এমপি মুনতাকিমের খেলাপি ঋণ বেড়ে ব্যাংক খাতে মূলধন ঘাটতি ও লোকসানের ঝুঁকি ক্রাইস্টচার্চে অর্ধেক লাল-অর্ধেক হলুদ বিরল আপেল ঘিরে কৌতূহল গরমে আধুনিক প্রযুক্তির সহায়তায় অনুশীলন করছে আর্জেন্টিনা আত্মহত্যায় প্ররোচনার মামলায় অভিনেতা জাহের আলভী কারাগারে

রাশিয়ায় বাংলাদেশি কর্মী এক লাখে নিতে প্রস্তাব, ইতিবাচক সাড়া মস্কোর

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৪:৩০:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
  • / 21
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ ও রাশিয়া জনশক্তি খাতে সহযোগিতা সম্প্রসারণে নতুন উদ্যোগ নিয়েছে। বর্তমানে রাশিয়ায় কর্মরত প্রায় ১০ হাজার বাংলাদেশি শ্রমিকের সংখ্যা আগামী এক বছরের মধ্যে এক লাখে উন্নীত করার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। এ প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছে রুশ কর্তৃপক্ষ।

মঙ্গলবার (৯ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাশিয়ায় তিন দিনের সরকারি সফরকালে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এ প্রস্তাব উপস্থাপন করেন। আলোচনায় রাশিয়া দ্রুত প্রয়োজনীয় প্রক্রিয়া এগিয়ে নেওয়ার আশ্বাস দিয়েছে এবং উভয় দেশ শিগগিরই আনুষ্ঠানিক কার্যক্রম সম্পন্ন করবে বলে আশা প্রকাশ করেছে।

দ্বিপক্ষীয় বৈঠকে জনশক্তি রপ্তানি দশগুণ বাড়ানোর বিষয়টি অন্যতম গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে উঠে আসে। পাশাপাশি বাংলাদেশ ও রাশিয়া উভয়েই মত দিয়েছে যে বর্তমান দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ সম্ভাবনার তুলনায় অনেক কম এবং তা আরও বাড়ানোর সুযোগ রয়েছে।

আলোচনায় রাশিয়ার বাজারে বাংলাদেশের তৈরি পোশাক ও ওষুধ রপ্তানি বৃদ্ধির সম্ভাবনাও তুলে ধরা হয়। বাণিজ্যিক সম্পর্ক জোরদারে আগামী কয়েক সপ্তাহের মধ্যে একটি বাংলাদেশি ব্যবসায়ী প্রতিনিধিদল রাশিয়া সফর করবে বলেও জানা গেছে।

এছাড়া প্রযুক্তি খাত, বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ে সহযোগিতা বাড়ানোর বিষয়েও দুই দেশের মধ্যে আলোচনা হয়েছে। কৃষি ও স্বাস্থ্যসেবায় এআই প্রযুক্তির ব্যবহার নিয়ে অভিজ্ঞতা বিনিময়ের জন্য রাশিয়ার একটি প্রতিনিধিদলকে বাংলাদেশ সফরের প্রস্তাব দেওয়া হয়েছে, যা ইতিবাচকভাবে গ্রহণ করেছে মস্কো।

রাশিয়া বাংলাদেশের জাতীয় এআই নীতিমালা প্রণয়ন এবং এআই খাতে একটি ‘সেন্টার অব এক্সেলেন্স’ প্রতিষ্ঠায় সহায়তার আগ্রহও প্রকাশ করেছে।

উল্লেখ্য, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ৭ জুন থেকে রাশিয়া সফরে রয়েছেন। তার সঙ্গে রয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রাশিয়ায় বাংলাদেশি কর্মী এক লাখে নিতে প্রস্তাব, ইতিবাচক সাড়া মস্কোর

আপডেট সময় : ০৪:৩০:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬