ঢাকা ০৮:১৬ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
১ আগস্ট থেকে সব গণপরিবহণে জিপিএস বাধ্যতামূলক, ঘোষণা বিআরটিএ সারাদেশে ২ হাজার মিনি কোল্ড স্টোরেজ স্থাপন করবে সরকার, সুবিধা পাবেন ৪০ হাজার কৃষক হাসপাতাল বন্ধ, মেডিকেল কলেজ নয়: শিক্ষার্থীরা অন্য হাসপাতালে প্র্যাকটিস করতে পারবে—স্বাস্থ্যমন্ত্রী আদ্-দ্বীন মেডিকেল কলেজের শিক্ষার্থীদের অন্য হাসপাতালে সংযুক্ত করার নির্দেশ, লাইসেন্স বাতিলের পর নতুন সিদ্ধান্ত দুদকের অনুসন্ধানের পর দেশ ছাড়েন সাবেক আইজিপি বেনজীর আহমেদ, দুবাইয়ে গ্রেফতার ঘিরে নতুন আলোচনা দেশজুড়ে শুরু হচ্ছে ‘নজরুল বর্ষ’ উদ্বোধন, ১৮ জুন থেকে তিন দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন নরসিংদীতে নতুন সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার অনুমোদন দিল সরকার শিক্ষা বাজেটে সর্বোচ্চ অগ্রাধিকার তিন বিষয়ে: ‘শিক্ষা, শিক্ষা ও শিক্ষা’—শিক্ষামন্ত্রী মণিরামপুরে জামায়াতের তিন নেতা পদ স্থগিত, মাটি বাণিজ্য ও সংঘর্ষের অভিযোগে বড় সিদ্ধান্ত তারল্য সংকটে ইসলামী ব্যাংককে ২,৫০০ কোটি টাকা বিশেষ সহায়তা দিল বাংলাদেশ ব্যাংক

১৬ দিনের ছুটি শেষে রোববার খুলছে স্কুল-কলেজ, আরও এক সপ্তাহ বন্ধ মাদ্রাসা

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৪:১৫:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬
  • / 11
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গ্রীষ্মকালীন অবকাশ ও পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা ১৬ দিনের ছুটি শেষে আগামী রোববার (৭ জুন) থেকে দেশের স্কুল ও কলেজগুলোতে পাঠদান শুরু হচ্ছে। দীর্ঘ বিরতির পর আবারও শ্রেণিকক্ষে ফিরবে লাখো শিক্ষার্থী। শিক্ষাপঞ্জি অনুযায়ী, ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে প্রাথমিক, নিম্নমাধ্যমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে গত ২৪ মে থেকে ছুটি শুরু হয়েছিল। এর সঙ্গে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় শিক্ষার্থীরা টানা ১৬ দিনের অবকাশ উপভোগ করেছে। সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, কলেজ এবং কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নির্ধারিত ছুটি ছিল ৪ জুন পর্যন্ত। পরবর্তী ৫ ও ৬ জুন যথাক্রমে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় আগামী ৭ জুন রোববার থেকে এসব প্রতিষ্ঠানে নিয়মিত পাঠদান কার্যক্রম পুনরায় শুরু হবে। তবে দেশের মাদ্রাসাগুলোতে ছুটি আরও কিছুদিন অব্যাহত থাকবে। মাদ্রাসা শিক্ষাপঞ্জি অনুযায়ী, আলিয়া, দাখিল, আলিম, ফাজিল ও কামিল স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ২৪ মে থেকে শুরু হওয়া ছুটি চলবে আগামী ১১ জুন পর্যন্ত। এরপর ১২ ও ১৩ জুন সাপ্তাহিক ছুটি থাকায় মাদ্রাসাগুলোতে আগামী ১৪ জুন (রোববার) থেকে পাঠদান কার্যক্রম শুরু হবে। ফলে স্কুল-কলেজের তুলনায় মাদ্রাসার শিক্ষার্থীরা প্রায় এক সপ্তাহ বেশি ছুটি ভোগের সুযোগ পাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

১৬ দিনের ছুটি শেষে রোববার খুলছে স্কুল-কলেজ, আরও এক সপ্তাহ বন্ধ মাদ্রাসা

আপডেট সময় : ০৪:১৫:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬