ঢাকা ০৪:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
৪৮ জেলায় তাপপ্রবাহ, ৭২ ঘণ্টার মধ্যে স্বস্তির বৃষ্টির আভাস আদ্-দ্বীন হাসপাতাল চিকিৎসা কার্যক্রমের উপযোগী নয়, তদন্তে অবহেলার প্রমাণ: স্বাস্থ্যমন্ত্রী ৭৫ ইউনিট পর্যন্ত আবাসিক বিদ্যুতের বাড়তি দাম প্রত্যাহার করল বিইআরসি আদ্-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু, তদন্ত প্রতিবেদন জমা মিরপুরে বৃদ্ধার মৃত্যুর ঘটনায় যুগ্ম সচিবকে পদ থেকে সরাল সরকার প্রিপেইড বিদ্যুৎ মিটারের অতিরিক্ত মাসিক চার্জ প্রত্যাহার করল সরকার বেনাপোলে এনসিপি নেতার গাড়িবহরে হামলা, আহত ৪ মধ্যপ্রাচ্য উত্তেজনায় আন্তর্জাতিক স্বর্ণবাজারে দামে পতন, বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ বাড়ছে বিদ্রোহ ও সংকটে তৃণমূলের বড় সিদ্ধান্ত, পশ্চিমবঙ্গে সব সাংগঠনিক কমিটি ভেঙে দিল দল ২০২৬ বিশ্বকাপে স্পেন চ্যাম্পিয়ন, ইয়ামাল সেরা খেলোয়াড়—গাভির বড় ভবিষ্যদ্বাণী

আদ্-দ্বীন হাসপাতাল চিকিৎসা কার্যক্রমের উপযোগী নয়, তদন্তে অবহেলার প্রমাণ: স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৮:২৪:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
  • / 5
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর মগবাজারে আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে হাসপাতালটির নানা গুরুতর অনিয়ম ও অবহেলার চিত্র উঠে এসেছে। বৃহস্পতিবার (৪ জুন) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে তদন্ত প্রতিবেদনের বিভিন্ন দিক তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, আদ্-দ্বীন হাসপাতালের ভবনটি চিকিৎসা কার্যক্রম পরিচালনার জন্য উপযুক্ত নয়।

স্বাস্থ্যমন্ত্রী জানান, তদন্ত কমিটি হাসপাতালের পোস্ট অপারেটিভ কক্ষ নম্বর-২ পরিদর্শন করে দেখতে পেয়েছে, দীর্ঘ সময় শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা (এসি) বন্ধ থাকা এবং স্বাভাবিক ভেন্টিলেশনের অভাবে কক্ষে প্রয়োজনীয় অক্সিজেনের ঘাটতি তৈরি হয়েছিল। একই সঙ্গে কার্বন ডাই-অক্সাইডের মাত্রাও স্বাভাবিকের তুলনায় বেশি ছিল।

তিনি বলেন, হাসপাতালের চিকিৎসক, নার্স এবং প্রশাসনের দায়িত্বে থাকা ব্যক্তিদের অবহেলার কারণেই ছয় নবজাতকের মৃত্যু হয়েছে বলে তদন্তে প্রমাণ মিলেছে। দায়িত্বরত সেবিকাদের দায়িত্ব পালনে চরম অবহেলা এবং অসহযোগিতার বিষয়টিও প্রতিবেদনে উঠে এসেছে।

মন্ত্রী আরও জানান, ৯০০ বর্গফুটের একটি কক্ষে ১১ জন রোগী, নবজাতক ও স্বজনসহ প্রায় ৫০ জন অবস্থান করছিলেন, যা কক্ষটির ধারণক্ষমতার অনেক বেশি। সেখানে রোগীদের তদারকির জন্য কোনো চিকিৎসক উপস্থিত ছিলেন না এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় নার্সদের প্রয়োজনীয় প্রশিক্ষণও ছিল না। এছাড়া কক্ষে আলো-বাতাস চলাচলের পর্যাপ্ত ব্যবস্থা এবং অতিরিক্ত লোকজন নিয়ন্ত্রণের কোনো কার্যকর উদ্যোগও নেওয়া হয়নি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাসপাতাল কর্তৃপক্ষকে জিজ্ঞাসাবাদ করে প্রমাণ পাওয়া গেছে যে তারা হাসপাতাল পরিচালনার মৌলিক শর্তগুলো যথাযথভাবে পালন করতে ব্যর্থ হয়েছেন। তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে বিদ্যমান আইনের আওতায় দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে আগামী রোববারের মধ্যে সরকারের সিদ্ধান্ত জানানো হবে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, ছয় নবজাতকের মৃত্যু অত্যন্ত গুরুতর ঘটনা এবং সরকার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে দেখছে। মানুষের জীবন নিয়ে অবহেলা বা দায়িত্বহীনতার কোনো সুযোগ নেই। ভবিষ্যতে যেন এমন ঘটনা আর না ঘটে, সে জন্য কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আদ্-দ্বীন হাসপাতাল চিকিৎসা কার্যক্রমের উপযোগী নয়, তদন্তে অবহেলার প্রমাণ: স্বাস্থ্যমন্ত্রী

আপডেট সময় : ০৮:২৪:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬