ঢাকা ০৯:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
জাতিসংঘে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন, শহীদদের প্রতি শ্রদ্ধা ও গণতন্ত্রের অঙ্গীকার পুনর্ব্যক্ত উজানের ঢল ও ভারি বৃষ্টিতে তিন বিভাগে বন্যার শঙ্কা, সতর্ক থাকার আহ্বান বাংলাদেশের মুরগির মাংসে অতিরিক্ত অ্যান্টিমাইক্রোবিয়াল, আন্তর্জাতিক গবেষণায় উদ্বেগজনক তথ্য ভারতীয় ভিসার নামে প্রতারণা, সতর্কবার্তা দিল ঢাকার ভারতীয় হাইকমিশন ‘বাংলাদেশ একবারই স্বাধীন হয়েছে, জুলাই ছিল সেই স্বাধীনতা রক্ষার লড়াই’— ইশরাক হোসেন মৌসুমি বায়ু সক্রিয়, টানা পাঁচ দিন দেশজুড়ে বৃষ্টি ও ভারী বর্ষণের পূর্বাভাস ‘ভারতও চাপে, শেখ হাসিনাকে হস্তান্তরের সময় এসেছে’— দাবি এনসিপির মুখপাত্র আসিফ সজীব ভুঁইয়ার ২ লাখ টনের বেশি কাঁচামরিচ আমদানির অনুমতি, দেশে এসেছে মাত্র ২৬.৫ মেট্রিক টন দুবাইয়ের জেবেল আলি বন্দরে একের পর এক বিস্ফোরণ, কারণ নিয়ে ধোঁয়াশা অনুমোদনহীন লিগে খেলায় সাবেক ক্রিকেটারদের বিরুদ্ধে কঠোর পিসিবি, হতে পারে দুই বছরের নিষেধাজ্ঞা

জ্বালানি সাশ্রয়ে সরকারি সভা-সেমিনারে অনলাইন অংশগ্রহণে জোর

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৪:৪৬:১১ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬
  • / 28

জ্বালানি তেলের ব্যবহার কমাতে নতুন নির্দেশনা জারি করেছে সরকার। এর আওতায় সরকারি সভা, কর্মশালা ও প্রশিক্ষণ কার্যক্রমে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সরাসরি উপস্থিতির পরিবর্তে ভার্চুয়াল প্ল্যাটফর্মে অংশগ্রহণকে অগ্রাধিকার দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি বিভাগীয় ও জেলা পর্যায়ের বিভিন্ন কর্মসূচিতে অধস্তন পর্যায়ের কর্মকর্তাদের যথাসম্ভব অনলাইনে যুক্ত থাকার বিষয়টিও নিশ্চিত করতে বলা হয়েছে। মঙ্গলবার (২ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়। নির্দেশনাটি প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সচিব ও সচিব, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) কাছে পাঠানো হয়েছে। এতে বলা হয়েছে, বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি বিবেচনায় জ্বালানি তেলের সাশ্রয় নিশ্চিত করার পাশাপাশি সরকারি কার্যক্রমকে নিরবচ্ছিন্ন, কার্যকর ও গতিশীল রাখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন নির্দেশনা অনুযায়ী, মন্ত্রণালয় ও বিভাগগুলোর আয়োজিত সভা, কর্মশালা, প্রশিক্ষণসহ বিভিন্ন কার্যক্রমে মাঠ পর্যায়ের অংশগ্রহণকারীদের ভার্চুয়াল মাধ্যমে যুক্ত করার বিষয়টিকে গুরুত্ব দিতে হবে। এছাড়া বিভাগীয় পর্যায়ের কর্মসূচিতে জেলা পর্যায়ের কর্মকর্তা এবং জেলা পর্যায়ের কর্মসূচিতে উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের অংশগ্রহণ যতটা সম্ভব অনলাইনে সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে প্রয়োজনের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সরাসরি উপস্থিতির ভিত্তিতে সভা, কর্মশালা বা প্রশিক্ষণের আয়োজন করতে পারবে বলেও উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে এ বিষয়ে গত ১২ এপ্রিল জারি করা পূর্বের নির্দেশনা বাতিল করা হয়েছে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

জ্বালানি সাশ্রয়ে সরকারি সভা-সেমিনারে অনলাইন অংশগ্রহণে জোর

আপডেট সময় : ০৪:৪৬:১১ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬