ঢাকা ১০:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
জাতিসংঘে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন, শহীদদের প্রতি শ্রদ্ধা ও গণতন্ত্রের অঙ্গীকার পুনর্ব্যক্ত উজানের ঢল ও ভারি বৃষ্টিতে তিন বিভাগে বন্যার শঙ্কা, সতর্ক থাকার আহ্বান বাংলাদেশের মুরগির মাংসে অতিরিক্ত অ্যান্টিমাইক্রোবিয়াল, আন্তর্জাতিক গবেষণায় উদ্বেগজনক তথ্য ভারতীয় ভিসার নামে প্রতারণা, সতর্কবার্তা দিল ঢাকার ভারতীয় হাইকমিশন ‘বাংলাদেশ একবারই স্বাধীন হয়েছে, জুলাই ছিল সেই স্বাধীনতা রক্ষার লড়াই’— ইশরাক হোসেন মৌসুমি বায়ু সক্রিয়, টানা পাঁচ দিন দেশজুড়ে বৃষ্টি ও ভারী বর্ষণের পূর্বাভাস ‘ভারতও চাপে, শেখ হাসিনাকে হস্তান্তরের সময় এসেছে’— দাবি এনসিপির মুখপাত্র আসিফ সজীব ভুঁইয়ার ২ লাখ টনের বেশি কাঁচামরিচ আমদানির অনুমতি, দেশে এসেছে মাত্র ২৬.৫ মেট্রিক টন দুবাইয়ের জেবেল আলি বন্দরে একের পর এক বিস্ফোরণ, কারণ নিয়ে ধোঁয়াশা অনুমোদনহীন লিগে খেলায় সাবেক ক্রিকেটারদের বিরুদ্ধে কঠোর পিসিবি, হতে পারে দুই বছরের নিষেধাজ্ঞা

ঈদ জামাতে ৬ স্তরের নিরাপত্তা: ঢাকাজুড়ে মোতায়েন থাকবে ১৫ হাজার পুলিশ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৪:৩৬:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬
  • / 24

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। জাতীয় ঈদগাহকে কেন্দ্র করে ৬ স্তরের নিরাপত্তা বলয় গঠন করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ।

বুধবার (২৭ মে) জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব তথ্য জানান।

ডিএমপি কমিশনার বলেন, জাতীয় ঈদগাহসহ ঢাকা মহানগরীর প্রায় ১ হাজার ঈদ জামাতের নিরাপত্তায় প্রায় ১ হাজার ৫০০ পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। এছাড়া ঈদের দিন পুরো রাজধানীতে প্রায় ১৫ হাজার পুলিশ সদস্য মোতায়েন থাকবে।

তিনি জানান, জাতীয় ঈদগাহ, বায়তুল মোকাররম জাতীয় মসজিদসহ বিভিন্ন স্থানে লাখো মুসল্লির সমাগম হবে। একই সময়ে ঈদের ছুটিতে বিপুল সংখ্যক মানুষ ঢাকা ছাড়ায় নগরীর অনেক আবাসিক ও বাণিজ্যিক এলাকা আংশিক ফাঁকা থাকবে। এ পরিস্থিতি বিবেচনায় নিয়ে সম্ভাব্য ঝুঁকি বিশ্লেষণ করে প্রযুক্তিনির্ভর ও সমন্বিত নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

মোসলেহ্ উদ্দিন আহমদ বলেন, জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্য, বিদেশি কূটনীতিকসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ঈদের নামাজ আদায় করবেন। তাই নিরাপত্তা ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, মুসল্লিদের প্রবেশের জন্য জাতীয় ঈদগাহে মোট পাঁচটি গেট রাখা হয়েছে। এর মধ্যে চারটি পুরুষ এবং একটি নারী মুসল্লিদের জন্য নির্ধারিত। পুরো এলাকা ঘিরে ছয় স্তরের নিরাপত্তা বলয় থাকবে।

ঈদগাহ ময়দান ও আশপাশের এলাকায় এসবির সুইপিং টিম এবং সিটিটিসির ডগ স্কোয়াড দিয়ে তল্লাশি কার্যক্রম চালানো হচ্ছে বলেও জানান তিনি।

ডিএমপি কমিশনার বলেন, ঈদগাহ এলাকা ও আশপাশের গুরুত্বপূর্ণ স্থানগুলো সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে। এসব ক্যামেরা অস্থায়ী কন্ট্রোল রুম থেকে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হবে। পাশাপাশি প্রতিটি প্রবেশপথে আর্চওয়ে, হ্যান্ড মেটাল ডিটেক্টর এবং ম্যানুয়াল তল্লাশির ব্যবস্থা থাকবে। এছাড়া ঈদগাহের চারপাশে পিকেটিং ও লাইনিং ব্যবস্থাও জোরদার করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ঈদ জামাতে ৬ স্তরের নিরাপত্তা: ঢাকাজুড়ে মোতায়েন থাকবে ১৫ হাজার পুলিশ

আপডেট সময় : ০৪:৩৬:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬