ঢাকা ০৯:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
জাতিসংঘে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন, শহীদদের প্রতি শ্রদ্ধা ও গণতন্ত্রের অঙ্গীকার পুনর্ব্যক্ত উজানের ঢল ও ভারি বৃষ্টিতে তিন বিভাগে বন্যার শঙ্কা, সতর্ক থাকার আহ্বান বাংলাদেশের মুরগির মাংসে অতিরিক্ত অ্যান্টিমাইক্রোবিয়াল, আন্তর্জাতিক গবেষণায় উদ্বেগজনক তথ্য ভারতীয় ভিসার নামে প্রতারণা, সতর্কবার্তা দিল ঢাকার ভারতীয় হাইকমিশন ‘বাংলাদেশ একবারই স্বাধীন হয়েছে, জুলাই ছিল সেই স্বাধীনতা রক্ষার লড়াই’— ইশরাক হোসেন মৌসুমি বায়ু সক্রিয়, টানা পাঁচ দিন দেশজুড়ে বৃষ্টি ও ভারী বর্ষণের পূর্বাভাস ‘ভারতও চাপে, শেখ হাসিনাকে হস্তান্তরের সময় এসেছে’— দাবি এনসিপির মুখপাত্র আসিফ সজীব ভুঁইয়ার ২ লাখ টনের বেশি কাঁচামরিচ আমদানির অনুমতি, দেশে এসেছে মাত্র ২৬.৫ মেট্রিক টন দুবাইয়ের জেবেল আলি বন্দরে একের পর এক বিস্ফোরণ, কারণ নিয়ে ধোঁয়াশা অনুমোদনহীন লিগে খেলায় সাবেক ক্রিকেটারদের বিরুদ্ধে কঠোর পিসিবি, হতে পারে দুই বছরের নিষেধাজ্ঞা

ঈদের দিন থেকে টানা চার দিন বৃষ্টিপাতের সম্ভাবনা, কোথাও কোথাও ভারি বর্ষণ

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৪:৫২:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬
  • / 29

পবিত্র ঈদুল আজহা বৃহস্পতিবার (২৮ মে) দেশজুড়ে উদযাপিত হবে। তবে ঈদের আনন্দে বাধা হয়ে দাঁড়াতে পারে বৃষ্টি। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ঈদের দিন রাজধানীসহ দেশের অধিকাংশ এলাকায় দমকা থেকে ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়ার সিনপটিক অবস্থার তথ্য অনুযায়ী, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে ঈদের দিন সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে ঝড় সতর্কীকরণ কেন্দ্র।

পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণেরও সম্ভাবনা রয়েছে।

তাপমাত্রার বিষয়ে জানানো হয়েছে, সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, তবে রাতের তাপমাত্রা সামান্য কমে যেতে পারে।

গত ২৪ ঘণ্টার বৃষ্টিপাতের তথ্য অনুযায়ী, সীতাকুণ্ডে সর্বোচ্চ ১০৩ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। ফেনীতে ৭৮ মিলিমিটার, চট্টগ্রামে ৫৮ মিলিমিটার, ঢাকায় ৪২ মিলিমিটার, গোপালগঞ্জে ৩৮ মিলিমিটার এবং ফরিদপুরে ৩৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। অন্যদিকে খুলনা ও মোংলায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল যথাক্রমে ৩৫.৬ ও ৩৬.০ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, ঈদের দিনসহ আগামী ২৯ থেকে ৩১ মে পর্যন্ত দেশের বড় অংশজুড়ে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ঈদের দিন থেকে টানা চার দিন বৃষ্টিপাতের সম্ভাবনা, কোথাও কোথাও ভারি বর্ষণ

আপডেট সময় : ০৪:৫২:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬