ঢাকা ০৫:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
যুক্তরাষ্ট্রের ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস ঢাকার মেট্রোরেল লাইন-১-এর বড় দুই প্যাকেজ পেল ভারতের এলঅ্যান্ডটি, ব্যয় ৫ হাজার কোটি রুপির বেশি দক্ষিণ-পূর্বাঞ্চলে গ্রিড বিপর্যয়: কারণ অনুসন্ধানে বিদ্যুৎ বিভাগের ৫ সদস্যের তদন্ত কমিটি জাপানে নিটসু লজিস্টিকস হাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-চট্টগ্রামে গ্রিড বিপর্যয়, অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ পরিবর্তন, নতুন সময়সূচি ৩১ অক্টোবর নতুন পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন নিয়ে সিদ্ধান্ত অর্থ মন্ত্রণালয়ের হাতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও জনসভায় যোগ দিতে রাজশাহীতে প্রধানমন্ত্রী তারেক রহমান ৯ মাসে ৫১৮ সাংবাদিক নির্যাতনের শিকার, মব সহিংসতায় নিহত ১৮৭: এইচআরএসএস জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধনে যাননি কেন, প্রধানমন্ত্রীর ক্ষোভের জবাব দিলেন গোলাম পরওয়ার

জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৪:২২:২০ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
  • / 36

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এই জামাতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী অংশ নেবেন বলেও জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সোমবার জাতীয় ঈদগাহ ময়দানের প্রস্তুতি পরিদর্শন শেষে ডিএসসিসির প্রশাসক মো. আব্দুস সালাম এ তথ্য জানান।

তিনি বলেন, ঈদগাহের সার্বিক প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। জাতীয় ঈদগাহে একসঙ্গে প্রায় ৩৫ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। তবে আবহাওয়া প্রতিকূল হলে প্রধান জামাত জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সকাল ৮টায় অনুষ্ঠিত হবে।

প্রশাসক আরও জানান, মুসল্লিদের যাতায়াত সহজ করতে জাতীয় ঈদগাহে চারটি প্রবেশপথ ও সাতটি বের হওয়ার পথ রাখা হয়েছে। ঈদের জামাতের জন্য পুরো প্রাঙ্গণে ১২১টি কাতারের ব্যবস্থা করা হচ্ছে।

মুসল্লিদের সুবিধার্থে অজুখানা, শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা, পর্যাপ্ত ফ্যান ও আলোর ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি ভ্রাম্যমাণ টয়লেট ও প্রাথমিক চিকিৎসা সেবাও নিশ্চিত করা হয়েছে।

ডিএসসিসি জানিয়েছে, ঈদগাহের সার্বিক ব্যবস্থাপনা ও মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট বিভাগগুলো সমন্বিতভাবে কাজ করছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০৪:২২:২০ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬