ঢাকা ০৬:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
যুক্তরাষ্ট্রের ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস ঢাকার মেট্রোরেল লাইন-১-এর বড় দুই প্যাকেজ পেল ভারতের এলঅ্যান্ডটি, ব্যয় ৫ হাজার কোটি রুপির বেশি দক্ষিণ-পূর্বাঞ্চলে গ্রিড বিপর্যয়: কারণ অনুসন্ধানে বিদ্যুৎ বিভাগের ৫ সদস্যের তদন্ত কমিটি জাপানে নিটসু লজিস্টিকস হাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-চট্টগ্রামে গ্রিড বিপর্যয়, অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ পরিবর্তন, নতুন সময়সূচি ৩১ অক্টোবর নতুন পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন নিয়ে সিদ্ধান্ত অর্থ মন্ত্রণালয়ের হাতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও জনসভায় যোগ দিতে রাজশাহীতে প্রধানমন্ত্রী তারেক রহমান ৯ মাসে ৫১৮ সাংবাদিক নির্যাতনের শিকার, মব সহিংসতায় নিহত ১৮৭: এইচআরএসএস জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধনে যাননি কেন, প্রধানমন্ত্রীর ক্ষোভের জবাব দিলেন গোলাম পরওয়ার

ঈদের আগেই রামিসা হত্যা মামলার চার্জশিট, জানালেন আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০২:৪৩:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬
  • / 46

রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় ঈদের আগেই মামলার চার্জশিট দেওয়া হতে পারে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, ডিএনএ পরীক্ষার প্রতিবেদন ৭২ ঘণ্টার মধ্যে হাতে পেলে দ্রুত চার্জশিট দাখিল করা হবে।

শনিবার রাজধানীতে এক অনুষ্ঠানে যোগ দিয়ে আইনমন্ত্রী জানান, ডিএনএ রিপোর্ট ছাড়া চার্জশিট দিলে ভবিষ্যতে বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠতে পারে। তাই সব প্রমাণ নিশ্চিত হওয়ার পরই আনুষ্ঠানিকভাবে চার্জশিট দেওয়া হবে।

তিনি আরও বলেন, ঈদের ছুটির পরপরই এই আলোচিত হত্যাকাণ্ডের বিচার কার্যক্রম শুরু করার প্রস্তুতি রয়েছে। সরকার দ্রুত বিচার নিশ্চিত করতে গুরুত্বসহকারে কাজ করছে বলেও জানান তিনি।

উচ্চ আদালতে মৃত্যুদণ্ড অনুমোদনের দীর্ঘসূত্রতা নিয়েও কথা বলেন আইনমন্ত্রী। তিনি জানান, বিচারিক আদালতের রায়ের পর মামলার কাগজপত্র প্রস্তুতে দীর্ঘ সময় লাগে। এই প্রক্রিয়া দ্রুত ও সহজ করতে সরকার কাজ করছে।

গত মঙ্গলবার পল্লবীর একটি ফ্ল্যাট থেকে শিশু রামিসার মস্তকবিহীন মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে বাথরুম থেকে তার খণ্ডিত মাথা উদ্ধার করা হয়। এ ঘটনায় দায়ের করা মামলায় প্রথমে অভিযুক্তের স্ত্রীকে আটক করা হয়, পরে মূল আসামি সোহেল রানাকে গ্রেপ্তার করে পুলিশ।

পরবর্তীতে আদালতে সোহেল রানা শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ঈদের আগেই রামিসা হত্যা মামলার চার্জশিট, জানালেন আইনমন্ত্রী

আপডেট সময় : ০২:৪৩:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬