ঢাকা ০৫:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
যুক্তরাষ্ট্রের ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস ঢাকার মেট্রোরেল লাইন-১-এর বড় দুই প্যাকেজ পেল ভারতের এলঅ্যান্ডটি, ব্যয় ৫ হাজার কোটি রুপির বেশি দক্ষিণ-পূর্বাঞ্চলে গ্রিড বিপর্যয়: কারণ অনুসন্ধানে বিদ্যুৎ বিভাগের ৫ সদস্যের তদন্ত কমিটি জাপানে নিটসু লজিস্টিকস হাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-চট্টগ্রামে গ্রিড বিপর্যয়, অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ পরিবর্তন, নতুন সময়সূচি ৩১ অক্টোবর নতুন পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন নিয়ে সিদ্ধান্ত অর্থ মন্ত্রণালয়ের হাতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও জনসভায় যোগ দিতে রাজশাহীতে প্রধানমন্ত্রী তারেক রহমান ৯ মাসে ৫১৮ সাংবাদিক নির্যাতনের শিকার, মব সহিংসতায় নিহত ১৮৭: এইচআরএসএস জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধনে যাননি কেন, প্রধানমন্ত্রীর ক্ষোভের জবাব দিলেন গোলাম পরওয়ার

স্থানীয় নির্বাচনেও থাকছে না পোস্টার, জানাল নির্বাচন কমিশন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০২:৩৯:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬
  • / 38

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এবার স্থানীয় সরকার নির্বাচনেও পোস্টার ব্যবহার না রাখার সিদ্ধান্তের কথা জানিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, স্থানীয় সরকার নির্বাচন আরও সুষ্ঠু ও নিরপেক্ষ করতে বিধিমালায় বড় ধরনের পরিবর্তন আনা হচ্ছে।

তিনি জানান, নতুন বিধিমালায় পোস্টার ব্যবহার পুরোপুরি বাদ দেওয়ার পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়ার নিয়মও বাতিল করা হবে। ইভিএম ব্যবহারের বিধানও আর থাকছে না। স্থানীয় সরকার নির্বাচন সম্পূর্ণ নির্দলীয়ভাবে অনুষ্ঠিত হবে এবং কোনো দলীয় প্রতীক ব্যবহার করা যাবে না।

বর্তমানে স্বতন্ত্র প্রার্থীদের জন্য এক শতাংশ ভোটারের স্বাক্ষর জমা দেওয়ার যে শর্ত রয়েছে, সেটিও তুলে নেওয়ার কথা জানিয়েছে কমিশন। এছাড়া উপজেলা নির্বাচন ছাড়া অন্যান্য স্থানীয় সরকার নির্বাচনে জামানতের পরিমাণ বাড়ানো হবে।

নির্বাচন কমিশনার আরও বলেন, প্রবাসী ভোট বা ডাকযোগে ভোট দেওয়ার সুযোগ থাকছে না। পাশাপাশি পলাতক আসামি এবং তথ্যপ্রযুক্তি আইনের মামলায় অভিযোগপত্রভুক্ত ব্যক্তিরা নির্বাচনে অংশ নিতে পারবেন না।

তিনি জানান, নির্বাচনকে অবাধ, নিরপেক্ষ ও সহিংসতামুক্ত রাখতে সরকারের নিরপেক্ষ ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। পাশাপাশি রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল আচরণও প্রয়োজন। নির্বাচন কমিশন কঠোর অবস্থানে থাকবে বলেও জানান তিনি।

আব্দুর রহমানেল মাছউদ বলেন, রাজনৈতিক দলগুলো যদি সংঘাত ও সহিংসতা থেকে দূরে থাকে, তাহলে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব হবে। অনিয়ম বা জাল ভোটের অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি।

নির্বাচন কমিশনের আশা, আগামী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু করা সম্ভব হবে। ঈদের পর সংশোধিত বিধিমালার চূড়ান্ত খসড়া প্রস্তুত করা হবে বলেও জানিয়েছেন এই কমিশনার।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

স্থানীয় নির্বাচনেও থাকছে না পোস্টার, জানাল নির্বাচন কমিশন

আপডেট সময় : ০২:৩৯:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬