ঢাকা ০৭:৪০ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
সরকারি হাসপাতালের দালাল, টেস্ট বাণিজ্য ও অপ্রয়োজনীয় সিজারিয়ান বন্ধে কঠোর হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর আন্তর্জাতিক পানি সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন এমপি ফজলুল হক মিলন টানা ৫ দিনের বৃষ্টির পূর্বাভাস, দেশের বিভিন্ন অঞ্চলে ভারি বর্ষণের শঙ্কা ‘নাসীরুদ্দীন পাটওয়ারী কি মির্জা ফখরুলের জুতা টানারও যোগ্য?’— রাশেদ খাঁনের কড়া প্রশ্ন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের গ্রেফতারের দাবিতে ইসলামী ব্যাংকের গ্রাহকদের বিক্ষোভ হরমুজ প্রণালি খুলতে ওমানকে নতুন প্রস্তাব ইরানের, না মানলে বন্ধই থাকবে নৌপথ আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন নেইমার, শেষ হলো ১৬ বছরের বর্ণাঢ্য অধ্যায় ‘ধুম ফোর’ নিয়ে মুখ খুললেন রণবীর কাপুর, গুঞ্জন উড়িয়ে দিলেন অভিনেতা সীমান্ত ব্যাংকে ‘কল সেন্টার সুপারভাইজার’ পদে নিয়োগ, আবেদন ৪ আগস্ট পর্যন্ত শ্যোন অ্যারেস্টে হাইকোর্টের আদেশ স্থগিত, চার সপ্তাহে রুল নিষ্পত্তির নির্দেশ আপিল বিভাগের

সব শিক্ষা প্রতিষ্ঠানে নিজস্ব ওয়েবসাইট বাধ্যতামূলক করল মাউশি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৩:৫৬:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬
  • / 28

দেশের সব সরকারি ও বেসরকারি মাধ্যমিক স্কুল, কলেজ ও স্কুল অ্যান্ড কলেজকে নিজস্ব ওয়েবসাইট তৈরি এবং নিয়মিত তথ্য হালনাগাদ করার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। একই সঙ্গে মাঠপর্যায়ের শিক্ষা অফিসগুলোকে আগামী ৪ জুনের মধ্যে নির্দেশনা বাস্তবায়ন করে নির্ধারিত গুগল ফরমে তথ্য জমা দিতে বলা হয়েছে।

বৃহস্পতিবার মাউশির মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেলের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।

অফিস আদেশে বলা হয়েছে, জাতীয় তথ্য বাতায়নের আওতায় বিভিন্ন শিক্ষা অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানের ওয়েবসাইট থাকলেও সেগুলোতে নিয়মিত হালনাগাদ করা হচ্ছে না। এছাড়া বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য ওয়েবসাইট তৈরি ও আপডেট রাখার বিষয়ে পূর্ববর্তী নির্দেশনাও রয়েছে।

আরও বলা হয়, সরকারি দপ্তরের ওয়েবসাইটে কর্মকর্তা-কর্মচারীদের নাম, পদবি, যোগাযোগ নম্বর ও ইমেইলসহ তথ্য নিয়মিত আপডেট রাখা বাধ্যতামূলক হলেও অনেক প্রতিষ্ঠান তা অনুসরণ করছে না।

নির্দেশনা অনুযায়ী আগামী ৪ জুনের মধ্যে সব আঞ্চলিক, জেলা ও উপজেলা শিক্ষা অফিস এবং সব শিক্ষা প্রতিষ্ঠানকে ওয়েবসাইট তৈরি বা হালনাগাদ কার্যক্রম সম্পন্ন করতে হবে। এরপর নির্ধারিত গুগল ফরমের মাধ্যমে তথ্য জমা দিতে হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

সব শিক্ষা প্রতিষ্ঠানে নিজস্ব ওয়েবসাইট বাধ্যতামূলক করল মাউশি

আপডেট সময় : ০৩:৫৬:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬