ঢাকা ০৬:৫১ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
৪৮ জেলায় তাপপ্রবাহ, ৭২ ঘণ্টার মধ্যে স্বস্তির বৃষ্টির আভাস আদ্-দ্বীন হাসপাতাল চিকিৎসা কার্যক্রমের উপযোগী নয়, তদন্তে অবহেলার প্রমাণ: স্বাস্থ্যমন্ত্রী ৭৫ ইউনিট পর্যন্ত আবাসিক বিদ্যুতের বাড়তি দাম প্রত্যাহার করল বিইআরসি আদ্-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু, তদন্ত প্রতিবেদন জমা মিরপুরে বৃদ্ধার মৃত্যুর ঘটনায় যুগ্ম সচিবকে পদ থেকে সরাল সরকার প্রিপেইড বিদ্যুৎ মিটারের অতিরিক্ত মাসিক চার্জ প্রত্যাহার করল সরকার বেনাপোলে এনসিপি নেতার গাড়িবহরে হামলা, আহত ৪ মধ্যপ্রাচ্য উত্তেজনায় আন্তর্জাতিক স্বর্ণবাজারে দামে পতন, বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ বাড়ছে বিদ্রোহ ও সংকটে তৃণমূলের বড় সিদ্ধান্ত, পশ্চিমবঙ্গে সব সাংগঠনিক কমিটি ভেঙে দিল দল ২০২৬ বিশ্বকাপে স্পেন চ্যাম্পিয়ন, ইয়ামাল সেরা খেলোয়াড়—গাভির বড় ভবিষ্যদ্বাণী

পাকিস্তানকে হোয়াইটওয়াশে টাইগারদের অভিনন্দন জানালেন ডা. শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৩:২২:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
  • / 35
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে ঐতিহাসিক হোয়াইটওয়াশ অর্জন করায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

বুধবার এক বিবৃতিতে তিনি বলেন, পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে ২-০ ব্যবধানে সিরিজ জয় করায় তিনি নিজে, তার দল এবং দেশের জনগণের পক্ষ থেকে খেলোয়াড়, কোচ ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন।

তিনি বলেন, সিলেটে অনুষ্ঠিত দ্বিতীয় ও শেষ টেস্টে ৭৮ রানের ব্যবধানে পাকিস্তানকে পরাজিত করে সিরিজ জয় বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এর আগে মিরপুরেও একই প্রতিপক্ষের বিপক্ষে জয় অর্জনের মাধ্যমে বাংলাদেশ টানা চার টেস্টে পাকিস্তানকে হারানোর অনন্য কৃতিত্ব অর্জন করে।

ডা. শফিকুর রহমান আরও বলেন, পঞ্চম দিনের রুদ্ধশ্বাস ম্যাচে বাংলাদেশের ক্রিকেটাররা অসাধারণ দক্ষতা, আত্মবিশ্বাস ও দলগত ঐক্যের পরিচয় দিয়েছেন। কঠিন পরিস্থিতিতেও লড়াকু মানসিকতা দেখিয়ে তারা দেশের জন্য গৌরব বয়ে এনেছেন।

তিনি বলেন, এই অর্জন শুধু ক্রীড়াঙ্গনের সাফল্য নয়, বরং এটি তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা আরও বৃদ্ধি করবে।

বিবৃতির শেষে তিনি বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের সুস্বাস্থ্য এবং ভবিষ্যতে আরও সাফল্য কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পাকিস্তানকে হোয়াইটওয়াশে টাইগারদের অভিনন্দন জানালেন ডা. শফিকুর রহমান

আপডেট সময় : ০৩:২২:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬