ঢাকা ০৫:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
যুক্তরাষ্ট্রের ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস ঢাকার মেট্রোরেল লাইন-১-এর বড় দুই প্যাকেজ পেল ভারতের এলঅ্যান্ডটি, ব্যয় ৫ হাজার কোটি রুপির বেশি দক্ষিণ-পূর্বাঞ্চলে গ্রিড বিপর্যয়: কারণ অনুসন্ধানে বিদ্যুৎ বিভাগের ৫ সদস্যের তদন্ত কমিটি জাপানে নিটসু লজিস্টিকস হাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-চট্টগ্রামে গ্রিড বিপর্যয়, অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ পরিবর্তন, নতুন সময়সূচি ৩১ অক্টোবর নতুন পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন নিয়ে সিদ্ধান্ত অর্থ মন্ত্রণালয়ের হাতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও জনসভায় যোগ দিতে রাজশাহীতে প্রধানমন্ত্রী তারেক রহমান ৯ মাসে ৫১৮ সাংবাদিক নির্যাতনের শিকার, মব সহিংসতায় নিহত ১৮৭: এইচআরএসএস জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধনে যাননি কেন, প্রধানমন্ত্রীর ক্ষোভের জবাব দিলেন গোলাম পরওয়ার

চাঁদাবাজ-মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর বার্তা, ‘জিরো টলারেন্স’ ঘোষণা ডিএমপি কমিশনারের

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০২:৪৪:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
  • / 147

রাজধানীতে চাঁদাবাজি, ছিনতাই, মাদক, কিশোর গ্যাং, অনলাইন জুয়া ও সাইবার প্রতারণার বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের নতুন কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ। তিনি জানিয়েছেন, অপরাধী যেই হোক না কেন, তার রাজনৈতিক বা সামাজিক পরিচয় বিবেচনায় নেওয়া হবে না।

বুধবার রাজধানীতে আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে দায়িত্ব নেওয়ার পর প্রথম সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

ডিএমপি কমিশনার বলেন, প্রায় তিন কোটি মানুষের এই নগরীতে ছিনতাই, মাদক, চাঁদাবাজি, কিশোর গ্যাং ও সাইবার অপরাধ বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এসব অপরাধ দমনে গত ১ মে থেকে বিশেষ অভিযান শুরু করেছে ঢাকা মহানগর পুলিশ।

তিনি বলেন, একটি নিরাপদ ও অপরাধমুক্ত রাজধানী গড়তে পুলিশ কাজ করছে এবং এ ক্ষেত্রে গণমাধ্যম গুরুত্বপূর্ণ সহযোগীর ভূমিকা পালন করছে।

সাইবার অপরাধ প্রতিরোধে ডিএমপির সাইবার ইউনিটকে আরও শক্তিশালী করার কথাও জানান তিনি। পাশাপাশি তথ্যপ্রযুক্তিনির্ভর তদন্ত ব্যবস্থাকে উন্নত করতে ডিজিটাল ফরেনসিক ল্যাবের কার্যক্রম বাড়ানো হয়েছে বলে উল্লেখ করেন।

রাজধানীর যানজট নিরসনে আধুনিক প্রযুক্তি ব্যবহারের বিষয়েও কথা বলেন ডিএমপি কমিশনার। তিনি জানান, গুরুত্বপূর্ণ সড়কে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং ভিডিও ফুটেজের মাধ্যমে ই-প্রসিকিউশন চালু করা হয়েছে।

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানীর নিরাপত্তা জোরদারের কথাও জানান তিনি। পশুর হাট, ঈদের জামাত, শপিংমল, বাস টার্মিনাল, রেলস্টেশন ও লঞ্চঘাটে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে বলে জানান কমিশনার।

তিনি আরও বলেন, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং যেকোনো অপরাধের তথ্য দ্রুত পুলিশকে জানাতে নাগরিকদের প্রতি আহ্বান জানান।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

চাঁদাবাজ-মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর বার্তা, ‘জিরো টলারেন্স’ ঘোষণা ডিএমপি কমিশনারের

আপডেট সময় : ০২:৪৪:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬