সংবাদ শিরোনামঃ
ঈদুল আজহা সামনে রেখে রাজশাহীতে বিদ্যুৎ উন্নয়নকাজ, ৬ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়
নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ০৮:০০:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
- / 37

আসন্ন ঈদুল আজহায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে রাজশাহীর বিভিন্ন এলাকায় জরুরি উন্নয়নকাজ শুরু করা হয়েছে। এ কারণে আগামীকাল বুধবার নির্দিষ্ট কিছু এলাকায় ছয় ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিদ্যুৎ বিতরণ কোম্পানির রাজশাহী কার্যালয়ের নির্বাহী প্রকৌশলীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩৩ কেভি ও ১১ কেভি বিদ্যুৎ লাইনের পাশের গাছের ডালপালা ছাঁটাইয়ের কাজের জন্য বুধবার সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এই সময় কাটাখালী ফিডারের আওতাধীন কাটাখালী বাজার, এমাদপুর, সূচারণ এবং কাটাখালী পৌরসভা এলাকায় বিদ্যুৎ থাকবে না।
নির্বাহী প্রকৌশলীর দপ্তর সাময়িক এই অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে এবং উন্নয়ন কাজ শেষ হলে দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে বলে জানিয়েছে।





















