ঢাকা ০৭:৩০ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
সরকারি হাসপাতালের দালাল, টেস্ট বাণিজ্য ও অপ্রয়োজনীয় সিজারিয়ান বন্ধে কঠোর হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর আন্তর্জাতিক পানি সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন এমপি ফজলুল হক মিলন টানা ৫ দিনের বৃষ্টির পূর্বাভাস, দেশের বিভিন্ন অঞ্চলে ভারি বর্ষণের শঙ্কা ‘নাসীরুদ্দীন পাটওয়ারী কি মির্জা ফখরুলের জুতা টানারও যোগ্য?’— রাশেদ খাঁনের কড়া প্রশ্ন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের গ্রেফতারের দাবিতে ইসলামী ব্যাংকের গ্রাহকদের বিক্ষোভ হরমুজ প্রণালি খুলতে ওমানকে নতুন প্রস্তাব ইরানের, না মানলে বন্ধই থাকবে নৌপথ আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন নেইমার, শেষ হলো ১৬ বছরের বর্ণাঢ্য অধ্যায় ‘ধুম ফোর’ নিয়ে মুখ খুললেন রণবীর কাপুর, গুঞ্জন উড়িয়ে দিলেন অভিনেতা সীমান্ত ব্যাংকে ‘কল সেন্টার সুপারভাইজার’ পদে নিয়োগ, আবেদন ৪ আগস্ট পর্যন্ত শ্যোন অ্যারেস্টে হাইকোর্টের আদেশ স্থগিত, চার সপ্তাহে রুল নিষ্পত্তির নির্দেশ আপিল বিভাগের

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চলচ্চিত্র বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা মঙ্গলবার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৬:৩৮:২১ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
  • / 111

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিল্ম ও টেলিভিশন বিভাগ এবং বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটের (বিসিটিআই) যৌথ আয়োজনে মঙ্গলবার দিনব্যাপী একটি চলচ্চিত্র বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ একাডেমিক ভবনের ৭১১ নম্বর কক্ষে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ কর্মশালা চলবে।

‘বাংলাদেশের প্রেক্ষাপটে চলচ্চিত্র শিক্ষার প্রয়োজনীয়তা এবং বিভাগীয় ও জেলা পর্যায়ে বিসিটিআইয়ের প্রশিক্ষণ সম্প্রসারণের গুরুত্ব’ শীর্ষক এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন এবং বিশেষ অতিথি অধ্যাপক ড. সাবিনা শরমীন।

ফিল্ম ও টেলিভিশন বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. শাহ মো. নিস্তার জাহান কবীরের সভাপতিত্বে কর্মশালায় প্রবন্ধ উপস্থাপন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, ফিল্ম ও ফটোগ্রাফি বিভাগের সহকারী অধ্যাপক এস এম ইমরান হোসেন।

কর্মশালা আয়োজনে সার্বিক সহযোগিতা করছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (বিসিটিআই)।

আয়োজকরা জানান, চলচ্চিত্র শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি সমাজ ও সংস্কৃতি বিকাশের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। শিক্ষার্থীদের মধ্যে চলচ্চিত্র বিষয়ে আগ্রহ তৈরি এবং সুস্থ সংস্কৃতি ও মানবিক মূল্যবোধ গঠনে এ ধরনের কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চলচ্চিত্র বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা মঙ্গলবার

আপডেট সময় : ০৬:৩৮:২১ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬