ধামরাইয়ের বিভিন্ন এলাকায় সোমবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
- আপডেট সময় : ১১:১৬:১৫ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬
- / 90

৩৩ কেভি লাইনের তার পরিবর্তন ও জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে সোমবার সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ঢাকার ধামরাইয়ের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
রোববার বিকালে ঢাকা পল্লি বিদ্যুৎ সমিতি-৩ এর ধামরাই জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার লিপিয়া খাতুন স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়।
ধামরাই জোনাল অফিস সূত্রে জানা গেছে, রক্ষণাবেক্ষণ কাজের সময় ভাড়ারিয়া ৩৩ কেভি (একমি) ও ধামরাই উপকেন্দ্রের ১, ৩, ৮, ৯ ও ১০ নম্বর ফিডারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
এ কারণে ভাড়ারিয়া ৩৩ কেভি এলাকার পুরো অংশ এবং ধামরাইয়ের ছোট চন্দ্রাইল, বড়চন্দ্রাইল, খাতরা, ছয়বাড়ীয়া, বাড়ীগাঁও, বাশাইল, কুল্লা, জলসীন, তালতলা, ইসলামপুর, কুমরাইল, হাসপাতাল রোড, নতুন দক্ষিণপাড়া, থানা কমপ্লেক্স, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, আমিন মডেল টাউন, বরাতনগর, বরাত সেন্টার, ধানশিড়ি আবাসিক এলাকা ও ঢুলিভিটাসহ সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎ থাকবে না।
সাময়িক এই ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।





















