সংবাদ শিরোনামঃ
অশ্রুসিক্ত পরিবেশে সম্পন্ন কারিনা কায়সারের প্রথম জানাজা
নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ১১:২২:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬
- / 101

কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের প্রথম জানাজা সম্পন্ন হয়েছে। রোববার সন্ধ্যা সোয়া ৭টার দিকে রাজধানীর বনানী ডিওএইচএস মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এ সময় স্বজন, সহকর্মী ও ভক্তদের উপস্থিতিতে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
এর আগে বিকেলে ভারত থেকে তার মরদেহ দেশে আনা হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার আব্দুল্লাপুর এলাকায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
লিভারজনিত জটিলতায় কয়েকদিন ধরে সংকটাপন্ন অবস্থায় ছিলেন কারিনা কায়সার। প্রথমে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য গত সোমবার রাতে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৫ মে দিবাগত রাতে তার মৃত্যু হয়।





















