ঢাকা ০৫:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
যুক্তরাষ্ট্রের ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস ঢাকার মেট্রোরেল লাইন-১-এর বড় দুই প্যাকেজ পেল ভারতের এলঅ্যান্ডটি, ব্যয় ৫ হাজার কোটি রুপির বেশি দক্ষিণ-পূর্বাঞ্চলে গ্রিড বিপর্যয়: কারণ অনুসন্ধানে বিদ্যুৎ বিভাগের ৫ সদস্যের তদন্ত কমিটি জাপানে নিটসু লজিস্টিকস হাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-চট্টগ্রামে গ্রিড বিপর্যয়, অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ পরিবর্তন, নতুন সময়সূচি ৩১ অক্টোবর নতুন পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন নিয়ে সিদ্ধান্ত অর্থ মন্ত্রণালয়ের হাতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও জনসভায় যোগ দিতে রাজশাহীতে প্রধানমন্ত্রী তারেক রহমান ৯ মাসে ৫১৮ সাংবাদিক নির্যাতনের শিকার, মব সহিংসতায় নিহত ১৮৭: এইচআরএসএস জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধনে যাননি কেন, প্রধানমন্ত্রীর ক্ষোভের জবাব দিলেন গোলাম পরওয়ার

খাল পুনঃখনন পরিদর্শনে কৃষককে পাশে বসালেন প্রধানমন্ত্রী, দিলেন উন্নয়ন ও শিক্ষা নিয়ে বড় ঘোষণা

জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:১৮:১০ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
  • / 48

চাঁদপুরের শাহরাস্তিতে খাল পুনঃখনন কার্যক্রম পরিদর্শন শেষে শনিবার দুপুরে এক বিশাল সমাবেশে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সমাবেশে এক হৃদয়স্পর্শী ঘটনার সৃষ্টি হয়, যখন তিনি সাইফুল ইসলাম লিটন নামের এক সাধারণ কৃষককে মঞ্চে ডেকে নিজের পাশে বসান এবং তার সঙ্গে দীর্ঘ সময় কথা বলেন।

প্রধানমন্ত্রী অত্যন্ত আন্তরিকতার সঙ্গে ওই কৃষকের সুখ-দুঃখের কথা শোনেন। এমন আচরণে আবেগাপ্লুত হয়ে পড়েন কৃষক সাইফুল ইসলাম লিটন। তিনি বলেন, আল্লাহর কাছে শুকরিয়া যে তিনি দেশের প্রধানমন্ত্রীর পাশে বসে নিজের কথা সরাসরি বলতে পেরেছেন। এটি তার জীবনের অন্যতম স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে।

খোর্দ্দ খাল পুনঃখনন কার্যক্রমকে কেন্দ্র করে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। সকাল থেকেই দূর-দূরান্ত থেকে আসা মানুষের ভিড়ে সমাবেশস্থল জনসমুদ্রে পরিণত হয়।

সমাবেশে প্রধানমন্ত্রী দেশের প্রান্তিক কৃষক ও সাধারণ মানুষের সঙ্গে উন্নয়ন ভাবনা তুলে ধরেন। তিনি বলেন, বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, তবে লক্ষ্য আরও বেশি খাদ্য উদ্বৃত্ত অর্জন করা, যাতে ভবিষ্যতে দেশের কোনো মানুষকে খাদ্য সংকটে পড়তে না হয়।

তিনি কৃষি খাতকে আধুনিকায়নের ওপর গুরুত্ব দিয়ে বলেন, প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থার মাধ্যমে উৎপাদন আরও বাড়ানো হবে।

সমাবেশে নারী শিক্ষার প্রসারে একটি বড় ঘোষণা দেন প্রধানমন্ত্রী। তিনি জানান, দেশের মেয়েদের উচ্চশিক্ষায় উৎসাহিত করতে স্নাতক (পাস ও অনার্স) পর্যায় পর্যন্ত পড়াশোনার খরচ সরকার বহন করবে।

এই ঘোষণার পর উপস্থিত জনতা ও নারী শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায় এবং তারা করতালি দিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

খাল পুনঃখনন পরিদর্শনে কৃষককে পাশে বসালেন প্রধানমন্ত্রী, দিলেন উন্নয়ন ও শিক্ষা নিয়ে বড় ঘোষণা

আপডেট সময় : ০৭:১৮:১০ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬