ঢাকা ০৪:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
যুক্তরাষ্ট্রের ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস ঢাকার মেট্রোরেল লাইন-১-এর বড় দুই প্যাকেজ পেল ভারতের এলঅ্যান্ডটি, ব্যয় ৫ হাজার কোটি রুপির বেশি দক্ষিণ-পূর্বাঞ্চলে গ্রিড বিপর্যয়: কারণ অনুসন্ধানে বিদ্যুৎ বিভাগের ৫ সদস্যের তদন্ত কমিটি জাপানে নিটসু লজিস্টিকস হাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-চট্টগ্রামে গ্রিড বিপর্যয়, অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ পরিবর্তন, নতুন সময়সূচি ৩১ অক্টোবর নতুন পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন নিয়ে সিদ্ধান্ত অর্থ মন্ত্রণালয়ের হাতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও জনসভায় যোগ দিতে রাজশাহীতে প্রধানমন্ত্রী তারেক রহমান ৯ মাসে ৫১৮ সাংবাদিক নির্যাতনের শিকার, মব সহিংসতায় নিহত ১৮৭: এইচআরএসএস জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধনে যাননি কেন, প্রধানমন্ত্রীর ক্ষোভের জবাব দিলেন গোলাম পরওয়ার

জ্ঞান ও দক্ষতার সমন্বিত শিক্ষা গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:৪২:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
  • / 72

প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন বলেছেন, এমন একটি শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে হবে যেখানে জ্ঞান ও দক্ষতার সমন্বয় থাকবে এবং শিক্ষার্থীরা বাস্তব জীবনের জন্য প্রস্তুত হয়ে উঠবে।

তিনি বলেন, শুধু পাঠ্যবই নির্ভর শিক্ষা নয়, বরং শিল্প খাতের সঙ্গে সংযোগ, সহশিক্ষা কার্যক্রম এবং বাস্তব অভিজ্ঞতাও সমানভাবে গুরুত্বপূর্ণ। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়গুলোতে শৃঙ্খলা, নৈতিকতা ও সততার চর্চার মাধ্যমে জ্ঞানচর্চার কেন্দ্র হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বৃহস্পতিবার রাজধানীর নর্থ সাউথ ইউনিভার্সিটিতে গ্রীষ্মকালীন সেমিস্টার ২০২৬-এর ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে ভর্তি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য ১৮ জন শিক্ষার্থীকে শতভাগ মেধাবৃত্তি এবং মোট ৯৮ জন শিক্ষার্থীকে বিভিন্ন হারে বৃত্তি প্রদান করা হয়।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান, সদস্যবৃন্দ, উপাচার্যসহ ঊর্ধ্বতন শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আজিজ আল কায়সার বলেন, শিক্ষার্থীদের শৃঙ্খলা, সততা ও দায়িত্বশীলতা নিয়ে গড়ে তুলতে বিশ্ববিদ্যালয় প্রতিশ্রুতিবদ্ধ।

নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী বলেন, এই বিশ্ববিদ্যালয় শুধু ডিগ্রি অর্জনের স্থান নয়, বরং শিক্ষার্থীদের নেতৃত্ব, সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তার বিকাশের একটি প্ল্যাটফর্ম।

অনুষ্ঠানটি কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হয়। পরে বিশ্ববিদ্যালয়ের ওপর একটি ডকুমেন্টারি প্রদর্শন এবং সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

জ্ঞান ও দক্ষতার সমন্বিত শিক্ষা গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন

আপডেট সময় : ১০:৪২:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬