ঢাকা ০২:১৮ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
ব্যাংক খাতে খেলাপি ঋণে বড় উল্লম্ফন, ৩ মাসে বেড়েছে ৩১ হাজার কোটি টাকা রোহিঙ্গা প্রত্যাবাসনে নরওয়ের জোরালো ভূমিকা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীকে মূলধারায় আনার ওপর জোর, ঘোষণা ফ্যামিলি ও ফার্মার্স কার্ড কুরবানির চামড়া পাচারের শঙ্কা নেই: ট্যানারিতে রেকর্ড পরিমাণ চামড়া পৌঁছেছে দুপুরের মধ্যে ৮ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত ইরান যুদ্ধের প্রভাবে চাপে বাংলাদেশ অর্থনীতি, আইএমএফের কাছে নতুন সহায়তা চাইল সরকার ত্যাগের মহিমায় ভাস্বর হোক ঈদ: দেশবাসীসহ বিশ্ব মুসলিমকে ঈদ শুভেচ্ছা প্রধানমন্ত্রীর বাংলাদেশের ট্যাক্স ব্যবস্থায় বড় সংকট: ৭২ লাখ টিআইএন হোল্ডার রিটার্নই দেন না—ড. খান জহিরুল ইসলাম ঈদের আগে সুখবর: আইসিসি র‌্যাংকিংয়ে বড় লাফ বাংলাদেশি ক্রিকেটারদের বাংলাদেশ ব্যাংকে ২৬ জন আইটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন চলবে ২১ জুন পর্যন্ত

শিক্ষাব্যবস্থা আধুনিক না হলে বিশ্ব প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৫:৩২:৪১ পূর্বাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬
  • / 29
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, শুধু জিপিএ-৫ নির্ভর প্রথাগত শিক্ষার ওপর ভরসা করলে চলবে না, নতুন প্রজন্মকে বিশ্বমানের নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

শনিবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ‘চায়না-বাংলাদেশ শিক্ষা সহযোগিতা ফোরাম-২০২৬’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে ঢাকাস্থ চীনা দূতাবাস এবং চীন-বাংলাদেশ শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময় সমিতি।

মন্ত্রী বলেন, প্রচলিত শিক্ষাব্যবস্থাকে আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে রূপান্তর করা এখন সময়ের দাবি। শিক্ষার্থীদের আন্তর্জাতিক প্রতিযোগিতার উপযোগী করে গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, দেশের শিল্পখাত ও বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমন্বয়ের ঘাটতি রয়েছে, যা দ্রুত দূর করতে হবে। বিশাল জনশক্তিকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করে কর্মসংস্থানের উপযোগী করে গড়ে তোলাই সরকারের লক্ষ্য।

ড. মিলন বলেন, গুণগত শিক্ষা নিশ্চিত করতে এখনও কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি, তবে সরকার এ লক্ষ্য অর্জনে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে। শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, শুধু পরীক্ষার ওপর নির্ভর না করে প্রতিদিনের পাঠদান ও মূল্যায়ন ব্যবস্থাকে গুরুত্ব দিতে হবে।

চীনে উচ্চশিক্ষার সুযোগ প্রসঙ্গে তিনি বলেন, সেখানে প্রায় ১৬ হাজার বাংলাদেশি শিক্ষার্থী পড়াশোনা করছে এবং তুলনামূলকভাবে কম ব্যয়ে উন্নত শিক্ষা গ্রহণ করা সম্ভব হচ্ছে।

তিনি জানান, বৈশ্বিক শ্রমবাজারে প্রতিযোগিতার জন্য সরকার তৃতীয় ভাষা শিক্ষার ওপর গুরুত্ব দিচ্ছে, বিশেষ করে চীনা ভাষা শিক্ষাকে উৎসাহিত করা হচ্ছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। এতে বিভিন্ন দেশের শিক্ষাবিদ, সরকারি কর্মকর্তা এবং বিশ্ববিদ্যালয় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

শিক্ষাব্যবস্থা আধুনিক না হলে বিশ্ব প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন: শিক্ষামন্ত্রী

আপডেট সময় : ০৫:৩২:৪১ পূর্বাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬