সংবাদ শিরোনামঃ
উত্তরাঞ্চলে মৃদু ভূমিকম্প, আসাম কেন্দ্রিক কম্পনে কাঁপল বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ০৫:২৫:২২ পূর্বাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬
- / 77

দেশের উত্তরাঞ্চলে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার বিকাল ৩টা ১০ মিনিটের দিকে উত্তরের বিভিন্ন জেলায় এ কম্পন টের পাওয়া যায়।
ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিক ৫। ভারতের স্থানীয় সময় দুপুর ২টা ৪০ মিনিটে আসামের বিলাসিপাড়া এলাকায় এর উৎপত্তি হয়।
ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প বিজ্ঞান কেন্দ্রের (ইএমএসসি) তথ্যেও বলা হয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারতের আসামের বিলাসিপাড়া। তাদের পর্যবেক্ষণ অনুযায়ী, এর প্রভাব বাংলাদেশের লালমনিরহাট, রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম এবং ময়মনসিংহ পর্যন্ত অনুভূত হয়েছে।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিক ৪।
এদিকে উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা থেকে সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকেই ভূমিকম্প অনুভূত হওয়ার বিষয়টি জানিয়ে পোস্ট করেন।





















