ঢাকা ০৪:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
যুক্তরাষ্ট্রের ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস ঢাকার মেট্রোরেল লাইন-১-এর বড় দুই প্যাকেজ পেল ভারতের এলঅ্যান্ডটি, ব্যয় ৫ হাজার কোটি রুপির বেশি দক্ষিণ-পূর্বাঞ্চলে গ্রিড বিপর্যয়: কারণ অনুসন্ধানে বিদ্যুৎ বিভাগের ৫ সদস্যের তদন্ত কমিটি জাপানে নিটসু লজিস্টিকস হাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-চট্টগ্রামে গ্রিড বিপর্যয়, অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ পরিবর্তন, নতুন সময়সূচি ৩১ অক্টোবর নতুন পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন নিয়ে সিদ্ধান্ত অর্থ মন্ত্রণালয়ের হাতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও জনসভায় যোগ দিতে রাজশাহীতে প্রধানমন্ত্রী তারেক রহমান ৯ মাসে ৫১৮ সাংবাদিক নির্যাতনের শিকার, মব সহিংসতায় নিহত ১৮৭: এইচআরএসএস জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধনে যাননি কেন, প্রধানমন্ত্রীর ক্ষোভের জবাব দিলেন গোলাম পরওয়ার

টানা মূল্যবৃদ্ধির পর কমলো জেট ফুয়েলের দাম

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৬:২০:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
  • / 111

তিন দফায় ধারাবাহিকভাবে ১৩২ টাকা দাম বাড়ানোর পর এবার জেট ফুয়েলের দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অভ্যন্তরীণ রুটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ২০৫ টাকা ৪৫ পয়সা নির্ধারণ করা হয়েছে। এর আগে এই দাম ছিল ২২৭ টাকা ৮ পয়সা।

বৃহস্পতিবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রেও জেট ফুয়েলের মূল্য কমানো হয়েছে। নতুন করে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১ দশমিক ৪৮০৬ মার্কিন ডলার থেকে কমিয়ে ১ দশমিক ৩৩৮৫ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে।

বিইআরসি জানিয়েছে, জেট ফুয়েলের নতুন এই দর ৭ মে রাত থেকেই কার্যকর হবে।

চলতি বছরের জানুয়ারিতে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ছিল ৯৪ টাকা ৯৩ পয়সা। পরে ফেব্রুয়ারিতে সামান্য বৃদ্ধি করে তা ৯৫ টাকা ১২ পয়সা করা হয়।

এরপর ফেব্রুয়ারির শেষ দিকে ইরান ও যুক্তরাষ্ট্রের সংঘাতের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানির সরবরাহে প্রভাব পড়ে। এর ফলে মার্চ মাসে প্রথম দফায় দাম বেড়ে ১১২ টাকা ৪১ পয়সা হয়।

পরিস্থিতি আরও জটিল হলে ২৪ মার্চ মাত্র দুই সপ্তাহের ব্যবধানে দ্বিতীয় দফায় দাম বাড়িয়ে ২০২ টাকা ২৯ পয়সা নির্ধারণ করা হয়। সর্বশেষ এপ্রিলে জেট ফুয়েলের দাম বেড়ে দাঁড়ায় ২২৭ টাকা ৮ পয়সা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

টানা মূল্যবৃদ্ধির পর কমলো জেট ফুয়েলের দাম

আপডেট সময় : ০৬:২০:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬