সংবাদ শিরোনামঃ
ঈদ পর্যন্ত রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে দোকানপাট
নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ০৬:২৪:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
- / 86

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আগামী ১২ মে থেকে দোকানপাট ও বিপণিবিতান রাত ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দিয়েছে সরকার। এর আগে দোকান বন্ধের নির্ধারিত সময় ছিল সন্ধ্যা ৭টা।
বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় এ তথ্য জানান দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন।
তিনি বলেন, ঈদ উপলক্ষে ব্যবসায়ীরা রাত ১১টা পর্যন্ত দোকানপাট খোলা রাখার আবেদন করেছিলেন। তবে সরকার রাত ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমোদন দিয়েছে। একই সঙ্গে অতিরিক্ত আলোকসজ্জা ও বিদ্যুৎ ব্যবহার না করার নির্দেশনাও দেওয়া হয়েছে।
জ্বালানি সংকটের কারণে গত ৩ এপ্রিল থেকে সরকার সন্ধ্যা ৬টার মধ্যে দোকানপাট বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল। পরে ব্যবসায়ী সংগঠনগুলোর সঙ্গে আলোচনার পর ৫ এপ্রিল থেকে দোকান বন্ধের সময় এক ঘণ্টা বাড়িয়ে সন্ধ্যা ৭টা নির্ধারণ করা হয়।





















