পাকিস্তান সিরিজে নতুন ইতিহাসের লক্ষ্য বাংলাদেশের, বললেন কোচ ফিল সিমন্স
- আপডেট সময় : ০৩:৩৯:২২ পূর্বাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬
- / 91

দীর্ঘ বিরতির পর আবার টেস্ট ক্রিকেটে ফিরছে বাংলাদেশ দল। বছরের প্রথম সিরিজে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে বুধবার (৬ মে) সংবাদমাধ্যমের মুখোমুখি হন প্রধান কোচ ফিল সিমন্স।
২০২৪ সালে পাকিস্তানের মাটিতে সিরিজ জয়ের স্মৃতি থাকলেও সেটিকে অতীত হিসেবেই দেখছেন তিনি। কোচের ভাষায়, আগের সাফল্য নিয়ে না ভেবে এবার নতুন করে ইতিহাস গড়ার লক্ষ্য নিয়েই মাঠে নামবে দল।
দলের তরুণ পেসার নাহিদ রানাকে নিয়ে সিমন্স বলেন, নিজের ভূমিকা ও দায়িত্ব সম্পর্কে তার পরিষ্কার ধারণা রয়েছে, যা তাকে মাঠে আরও কার্যকর করে তুলছে।
অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিমের শততম টেস্ট প্রসঙ্গে কোচ জানান, মুশফিক প্রতিটি ম্যাচকেই সমান গুরুত্ব দিয়ে খেলেন। এটি তার শততম ম্যাচ হলেও আগের মতোই মনোযোগ ধরে রাখবেন বলে বিশ্বাস করেন তিনি।
সাদা বলের ক্রিকেট থেকে লাল বলে মানিয়ে নেওয়ার বিষয়ে সিমন্স বলেন, এটি মূলত মানসিকতার পরিবর্তনের বিষয়। তবে দলে অনেক খেলোয়াড় আগ থেকেই টেস্ট ক্রিকেটের প্রস্তুতিতে থাকায় ফরম্যাট বদল বড় কোনো সমস্যা হবে না বলে মনে করছেন তিনি।



























