ঢাকা ০২:১৭ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
ব্যাংক খাতে খেলাপি ঋণে বড় উল্লম্ফন, ৩ মাসে বেড়েছে ৩১ হাজার কোটি টাকা রোহিঙ্গা প্রত্যাবাসনে নরওয়ের জোরালো ভূমিকা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীকে মূলধারায় আনার ওপর জোর, ঘোষণা ফ্যামিলি ও ফার্মার্স কার্ড কুরবানির চামড়া পাচারের শঙ্কা নেই: ট্যানারিতে রেকর্ড পরিমাণ চামড়া পৌঁছেছে দুপুরের মধ্যে ৮ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত ইরান যুদ্ধের প্রভাবে চাপে বাংলাদেশ অর্থনীতি, আইএমএফের কাছে নতুন সহায়তা চাইল সরকার ত্যাগের মহিমায় ভাস্বর হোক ঈদ: দেশবাসীসহ বিশ্ব মুসলিমকে ঈদ শুভেচ্ছা প্রধানমন্ত্রীর বাংলাদেশের ট্যাক্স ব্যবস্থায় বড় সংকট: ৭২ লাখ টিআইএন হোল্ডার রিটার্নই দেন না—ড. খান জহিরুল ইসলাম ঈদের আগে সুখবর: আইসিসি র‌্যাংকিংয়ে বড় লাফ বাংলাদেশি ক্রিকেটারদের বাংলাদেশ ব্যাংকে ২৬ জন আইটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন চলবে ২১ জুন পর্যন্ত

তাপমাত্রা আবার বাড়ছে, পাঁচ দিনের পর স্বস্তির আশা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৫:৩৮:২৩ পূর্বাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬
  • / 42
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশে আবারও তাপমাত্রা ঊর্ধ্বমুখী হতে শুরু করেছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী পাঁচ দিনে ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে পারে এবং এ ধারা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। তবে এই সময়ের শেষ দিকে বৃষ্টিপাত বাড়লে কিছুটা স্বস্তি মিলতে পারে।

বুধবার (৬ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। আবহাওয়ার পরিস্থিতিতে বলা হয়েছে, একটি লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

আজ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু এলাকায় দমকা বা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় একই ধরনের বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবারও দেশের বিভিন্ন স্থানে ছিটেফোঁটা বৃষ্টি অব্যাহত থাকতে পারে।

আবহাওয়া অফিস জানিয়েছে, আজ দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে বৃহস্পতিবার থেকে দিন ও রাত—উভয় সময়েই তাপমাত্রা বাড়বে। শুক্র ও রোববার পর্যন্ত এই বৃদ্ধি অব্যাহত থাকতে পারে, যদিও শনিবার তাপমাত্রায় বড় পরিবর্তনের সম্ভাবনা নেই।

রাজধানী ঢাকায় দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। সকাল ৬টায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯১ শতাংশ।

আবহাওয়াবিদদের মতে, চলমান গরম আরও কয়েক দিন স্থায়ী হতে পারে। তবে পাঁচ দিনের পূর্বাভাসের শেষ দিকে বৃষ্টিপাত বাড়লে তাপমাত্রা কিছুটা কমে স্বস্তি ফিরতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

তাপমাত্রা আবার বাড়ছে, পাঁচ দিনের পর স্বস্তির আশা

আপডেট সময় : ০৫:৩৮:২৩ পূর্বাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬