ঢাকা ০১:৩৪ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
ব্যাংক খাতে খেলাপি ঋণে বড় উল্লম্ফন, ৩ মাসে বেড়েছে ৩১ হাজার কোটি টাকা রোহিঙ্গা প্রত্যাবাসনে নরওয়ের জোরালো ভূমিকা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীকে মূলধারায় আনার ওপর জোর, ঘোষণা ফ্যামিলি ও ফার্মার্স কার্ড কুরবানির চামড়া পাচারের শঙ্কা নেই: ট্যানারিতে রেকর্ড পরিমাণ চামড়া পৌঁছেছে দুপুরের মধ্যে ৮ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত ইরান যুদ্ধের প্রভাবে চাপে বাংলাদেশ অর্থনীতি, আইএমএফের কাছে নতুন সহায়তা চাইল সরকার ত্যাগের মহিমায় ভাস্বর হোক ঈদ: দেশবাসীসহ বিশ্ব মুসলিমকে ঈদ শুভেচ্ছা প্রধানমন্ত্রীর বাংলাদেশের ট্যাক্স ব্যবস্থায় বড় সংকট: ৭২ লাখ টিআইএন হোল্ডার রিটার্নই দেন না—ড. খান জহিরুল ইসলাম ঈদের আগে সুখবর: আইসিসি র‌্যাংকিংয়ে বড় লাফ বাংলাদেশি ক্রিকেটারদের বাংলাদেশ ব্যাংকে ২৬ জন আইটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন চলবে ২১ জুন পর্যন্ত

এক বছরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের চেষ্টা করা হবে: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৬:২০:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬
  • / 68
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আগামী এক বছরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের চেষ্টা করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (৫ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের ষষ্ঠ অধিবেশন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

মন্ত্রী বলেন, জেলা প্রশাসকরা মন্ত্রণালয়ের বিভিন্ন বিষয়ে মতামত ও পরামর্শ দিয়েছেন। সরকার সেই পরামর্শগুলো গুরুত্বের সঙ্গে গ্রহণ করেছে। তিনি বলেন, স্থানীয় সরকারই গণতন্ত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তি এবং তৃণমূল পর্যায়ের শক্তিশালী প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানকে আরও শক্তিশালী করা গেলে গণতন্ত্র আরও দৃঢ় হবে।

তিনি আরও বলেন, জেলা প্রশাসকদের স্থানীয় পর্যায়ে নেতৃত্ব দিয়ে সরকারের কর্মসূচি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। জনগণকে সঙ্গে নিয়েই তাদের কাজ করতে হবে, কারণ জনগণই দেশের মালিক।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিগত বছরগুলোতে স্থানীয় সরকার ব্যবস্থায় নানা ক্ষতি হয়েছে এবং দুর্নীতির অভিযোগও রয়েছে। এসব বিষয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে তদন্ত করা হবে এবং ভবিষ্যতে যাতে এ ধরনের অনিয়ম না ঘটে সে বিষয়েও নজর দেওয়া হবে।

তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর নির্দেশিত কর্মসূচিগুলো বাস্তবায়নে সরকার কাজ করছে এবং স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও কার্যকর ও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

এক বছরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের চেষ্টা করা হবে: মির্জা ফখরুল

আপডেট সময় : ০৬:২০:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬