ঢাকা ০৯:০৬ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
সরকারি হাসপাতালের দালাল, টেস্ট বাণিজ্য ও অপ্রয়োজনীয় সিজারিয়ান বন্ধে কঠোর হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর আন্তর্জাতিক পানি সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন এমপি ফজলুল হক মিলন টানা ৫ দিনের বৃষ্টির পূর্বাভাস, দেশের বিভিন্ন অঞ্চলে ভারি বর্ষণের শঙ্কা ‘নাসীরুদ্দীন পাটওয়ারী কি মির্জা ফখরুলের জুতা টানারও যোগ্য?’— রাশেদ খাঁনের কড়া প্রশ্ন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের গ্রেফতারের দাবিতে ইসলামী ব্যাংকের গ্রাহকদের বিক্ষোভ হরমুজ প্রণালি খুলতে ওমানকে নতুন প্রস্তাব ইরানের, না মানলে বন্ধই থাকবে নৌপথ আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন নেইমার, শেষ হলো ১৬ বছরের বর্ণাঢ্য অধ্যায় ‘ধুম ফোর’ নিয়ে মুখ খুললেন রণবীর কাপুর, গুঞ্জন উড়িয়ে দিলেন অভিনেতা সীমান্ত ব্যাংকে ‘কল সেন্টার সুপারভাইজার’ পদে নিয়োগ, আবেদন ৪ আগস্ট পর্যন্ত শ্যোন অ্যারেস্টে হাইকোর্টের আদেশ স্থগিত, চার সপ্তাহে রুল নিষ্পত্তির নির্দেশ আপিল বিভাগের

দেশজুড়ে শুরু ‘আওয়ার অব এআই’ ক্যাম্পেইন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৮:০৩:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
  • / 29

মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের প্রযুক্তি দক্ষতা বাড়াতে সারা দেশে শুরু হয়েছে ‘আওয়ার অব এআই ইন বাংলাদেশ-২০২৬’ ক্যাম্পেইন। ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে এই কার্যক্রম চলবে ২৬ এপ্রিল থেকে ২৬ মে ২০২৬ পর্যন্ত।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) জানিয়েছে, ক্যাম্পেইন বাস্তবায়নের জন্য দেশের সব আঞ্চলিক উপপরিচালক, জেলা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের নির্দেশনা পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, জ্ঞানভিত্তিক ও উদ্ভাবনী বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের কোডিং ও প্রোগ্রামিং দক্ষতা অর্জন অত্যন্ত জরুরি। এই লক্ষ্যকে সামনে রেখে আন্তর্জাতিক প্রতিষ্ঠান Code.org বিশ্বব্যাপী ‘আওয়ার অব এআই’ কার্যক্রম পরিচালনা করছে, যার অংশ হিসেবে বাংলাদেশেও এই উদ্যোগ নেওয়া হয়েছে।

২০২৩ সাল থেকে দেশে এই কার্যক্রম শুরু হলেও এবার আরও বিস্তৃতভাবে সারা দেশের মাধ্যমিক বিদ্যালয়ে তা বাস্তবায়ন করা হচ্ছে। এতে কারিগরি সহায়তা দিচ্ছে এটুআই (Aspire to Innovate)

নির্দেশনায় বলা হয়েছে, শিক্ষক বাতায়নের আইসিটি অ্যাম্বাসেডর শিক্ষক ও আইসিটি শিক্ষকদের যুক্ত করে শিক্ষার্থীদের ‘কিশোর বাতায়ন’ প্ল্যাটফর্মে রেজিস্ট্রেশন সম্পন্ন করাতে হবে এবং নির্ধারিত গাইডলাইন অনুযায়ী কার্যক্রম পরিচালনা করতে হবে।

এছাড়া আঞ্চলিক ও জেলা পর্যায়ের শিক্ষা কর্মকর্তারা অনলাইন মিটিং, মাঠপর্যায়ের নির্দেশনা এবং সমন্বয়ের মাধ্যমে পুরো কার্যক্রম তদারকি করবেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

দেশজুড়ে শুরু ‘আওয়ার অব এআই’ ক্যাম্পেইন

আপডেট সময় : ০৮:০৩:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬