ঢাকা ০৪:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
অ্যাপভিত্তিক সিএনজি সেবা বন্ধের উদ্যোগে উদ্বেগ, নিরাপত্তা ও কর্মসংস্থানে নেতিবাচক প্রভাবের আশঙ্কা টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: ২৬ পণ্যে ‘ক্ষতিকর’ উপাদান, তদন্ত চেয়ে হাইকোর্টে রিট ১০ আগস্ট প্রকাশ হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল পার্বতীপুর ও ফুলবাড়ী উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত সার্ককে পুনরুজ্জীবিত করতে একমত বাংলাদেশ ও মালদ্বীপ কৃষিভিত্তিক উদ্যোক্তা হতে নবীন শিক্ষার্থীদের প্রতি মন্ত্রীর আহ্বান গুলশানের বাসায় ফিরছেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের নতুন শুল্কনীতিতে সর্বনিম্ন ১০% শুল্ক পেল বাংলাদেশ, রপ্তানিতে বাড়ছে প্রতিযোগিতামূলক সুবিধা এআইকে সঠিকভাবে কাজে লাগানোই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ: তথ্যমন্ত্রী হরমুজ প্রণালি সংকটে বাংলাদেশে তীব্র সার সংকটের আশঙ্কা, সতর্ক করল ডব্লিউএফপি

এপ্রিলের প্রথম ২৫ দিনে রেমিট্যান্সে রেকর্ড প্রবৃদ্ধি, আয় ছাড়াল ২৫৭ কোটি ডলার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৮:২৬:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
  • / 30

চলতি এপ্রিল মাসের প্রথম ২৫ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ২৫৭ কোটি ৮০ লাখ মার্কিন ডলার। রোববার এই তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান।

তিনি জানান, গত বছরের একই সময়ে এই আয় ছিল ২২৫ কোটি ১০ লাখ মার্কিন ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

চলতি অর্থবছরের জুলাই থেকে ২৫ এপ্রিল পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ৮৭৮ কোটি ৭০ লাখ মার্কিন ডলার, যা আগের বছরের তুলনায় ১৯ দশমিক ৮০ শতাংশ বেশি।

এর আগে মার্চ মাসে দেশে এসেছে ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার মার্কিন ডলার, যা দেশের ইতিহাসে একক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স হিসেবে রেকর্ড গড়েছে।

ফেব্রুয়ারি ও জানুয়ারি মাসে যথাক্রমে এসেছে ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার এবং ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার মার্কিন ডলার। আর গত বছরের ডিসেম্বর ও নভেম্বর মাসেও রেমিট্যান্স প্রবাহ ছিল যথাক্রমে ৩২২ কোটি ৬৭ লাখ এবং ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার মার্কিন ডলার।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

এপ্রিলের প্রথম ২৫ দিনে রেমিট্যান্সে রেকর্ড প্রবৃদ্ধি, আয় ছাড়াল ২৫৭ কোটি ডলার

আপডেট সময় : ০৮:২৬:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬