ঢাকা ০৪:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
অ্যাপভিত্তিক সিএনজি সেবা বন্ধের উদ্যোগে উদ্বেগ, নিরাপত্তা ও কর্মসংস্থানে নেতিবাচক প্রভাবের আশঙ্কা টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: ২৬ পণ্যে ‘ক্ষতিকর’ উপাদান, তদন্ত চেয়ে হাইকোর্টে রিট ১০ আগস্ট প্রকাশ হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল পার্বতীপুর ও ফুলবাড়ী উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত সার্ককে পুনরুজ্জীবিত করতে একমত বাংলাদেশ ও মালদ্বীপ কৃষিভিত্তিক উদ্যোক্তা হতে নবীন শিক্ষার্থীদের প্রতি মন্ত্রীর আহ্বান গুলশানের বাসায় ফিরছেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের নতুন শুল্কনীতিতে সর্বনিম্ন ১০% শুল্ক পেল বাংলাদেশ, রপ্তানিতে বাড়ছে প্রতিযোগিতামূলক সুবিধা এআইকে সঠিকভাবে কাজে লাগানোই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ: তথ্যমন্ত্রী হরমুজ প্রণালি সংকটে বাংলাদেশে তীব্র সার সংকটের আশঙ্কা, সতর্ক করল ডব্লিউএফপি

ভারত মহাসাগরে ইরানি তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন অভিযান, বাড়ছে উত্তেজনা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১২:০১:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
  • / 72

ভারত মহাসাগরে ইরানের তেলবাহী একটি পতাকাবিহীন ট্যাঙ্কারে অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) এক বিবৃতিতে মার্কিন প্রতিরক্ষা দপ্তর জানায়, ‘এম/টি ম্যাজেস্টিক এক্স’ নামের জাহাজটিতে তল্লাশি চালানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, জাহাজটি ইরান থেকে তেল পরিবহন করছিল এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলের ভারত মহাসাগরে অবস্থান করছিল। রাতভর সামুদ্রিক হস্তক্ষেপ ও তল্লাশি অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানায় যুক্তরাষ্ট্র।

মার্কিন কর্তৃপক্ষ জানায়, অবৈধ নেটওয়ার্ক ভেঙে দেওয়া এবং ইরানকে সহায়তাকারী জাহাজগুলোকে চিহ্নিত ও আটক করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে সতর্ক করে বলা হয়, আন্তর্জাতিক জলসীমা কোনো নিষেধাজ্ঞাপ্রাপ্ত পক্ষের জন্য নিরাপদ নয়।

জাহাজটিকে পতাকাবিহীন হিসেবে উল্লেখ করা হয়েছে, অর্থাৎ এটি কোনো দেশের অধীনে নিবন্ধিত নয়। আন্তর্জাতিক সামুদ্রিক আইনে এ ধরনের জাহাজে তল্লাশি চালানোর ক্ষেত্রে সংশ্লিষ্ট বাহিনীর ক্ষমতা বেশি থাকে।

গত ১৩ এপ্রিল থেকে শুরু হওয়া অবরোধ পরিস্থিতির পর সমুদ্রপথে নজরদারি ও অভিযান বেড়েছে। এর আগে ওমান উপসাগরে একটি ইরানি জাহাজ জব্দ এবং মালয়েশিয়া ও ভারতের নিকটবর্তী এলাকায় তিনটি বড় তেলবাহী জাহাজ আটক করার ঘটনাও ঘটে।

এদিকে হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা বাড়তে থাকায় বৈশ্বিক জ্বালানি বাজারেও অস্থিরতা তৈরি হয়েছে। ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরাইল ও ইরানের মধ্যে সংঘাত শুরু হওয়ার পর থেকে এই গুরুত্বপূর্ণ জলপথে জাহাজ চলাচল ব্যাহত হচ্ছে।

যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হলেও পরিস্থিতি এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি। উভয় পক্ষই জাহাজ জব্দ ও অবরোধ অব্যাহত রেখেছে, ফলে আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা রয়ে গেছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ভারত মহাসাগরে ইরানি তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন অভিযান, বাড়ছে উত্তেজনা

আপডেট সময় : ১২:০১:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬