ঢাকা ০২:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
যুক্তরাষ্ট্রের ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস ঢাকার মেট্রোরেল লাইন-১-এর বড় দুই প্যাকেজ পেল ভারতের এলঅ্যান্ডটি, ব্যয় ৫ হাজার কোটি রুপির বেশি দক্ষিণ-পূর্বাঞ্চলে গ্রিড বিপর্যয়: কারণ অনুসন্ধানে বিদ্যুৎ বিভাগের ৫ সদস্যের তদন্ত কমিটি জাপানে নিটসু লজিস্টিকস হাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-চট্টগ্রামে গ্রিড বিপর্যয়, অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ পরিবর্তন, নতুন সময়সূচি ৩১ অক্টোবর নতুন পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন নিয়ে সিদ্ধান্ত অর্থ মন্ত্রণালয়ের হাতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও জনসভায় যোগ দিতে রাজশাহীতে প্রধানমন্ত্রী তারেক রহমান ৯ মাসে ৫১৮ সাংবাদিক নির্যাতনের শিকার, মব সহিংসতায় নিহত ১৮৭: এইচআরএসএস জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধনে যাননি কেন, প্রধানমন্ত্রীর ক্ষোভের জবাব দিলেন গোলাম পরওয়ার

ঢাকা জেলার অংশ হলো পূর্বাচল

রিফাতুজ্জামান প্রিন্স
  • আপডেট সময় : ১২:২০:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
  • / 122

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকাকে ঢাকা উত্তর সিটি করপোরেশন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং ঢাকা ওয়াসার আওতাভুক্ত করার প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। একই সঙ্গে নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার অধীনে থাকা প্রকল্পের অংশগুলোকে ঢাকা জেলার অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তও অনুমোদন পেয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে জাতীয় সংসদ ভবনের মন্ত্রিসভা কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে মোট পাঁচটি এজেন্ডা থাকলেও গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রস্তাবটি ছিল অন্যতম গুরুত্বপূর্ণ।

মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পূর্বাচল নতুন শহর প্রকল্পটি ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার সীমানাজুড়ে বিস্তৃত হওয়ায় দীর্ঘদিন ধরে প্রশাসনিক জটিলতা তৈরি হচ্ছিল। এর ফলে আইনশৃঙ্খলা রক্ষা, নাগরিক সেবা এবং অবকাঠামো ব্যবস্থাপনায় নানা সীমাবদ্ধতা দেখা দিচ্ছিল।

এছাড়া প্রকল্প এলাকাটি সিটি করপোরেশনের আওতাভুক্ত না থাকায় ওয়াসার সেবা নিশ্চিত করাও সম্ভব হচ্ছিল না বলে উল্লেখ করা হয়। এসব সমস্যা সমাধান ও আধুনিক নগর ব্যবস্থাপনা নিশ্চিত করতে এলাকাটিকে ডিএনসিসির আওতায় আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই সিদ্ধান্ত কার্যকর হলে পূর্বাচলের বাসিন্দারা জন্ম ও মৃত্যু নিবন্ধন, ট্রেড লাইসেন্স, বর্জ্য ব্যবস্থাপনা, রাস্তা ও ড্রেন সংস্কার, সড়কবাতি রক্ষণাবেক্ষণ এবং মশক নিয়ন্ত্রণসহ বিভিন্ন নাগরিক সেবা সহজে পাবেন।

এছাড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে পুরো প্রকল্প এলাকাকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের আওতায় আনার সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে এলাকাটি ঢাকা ওয়াসার অধিক্ষেত্রে অন্তর্ভুক্ত করা হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগ আরও জানায়, প্রশাসনিক ও ভূমি ব্যবস্থাপনা সহজ করতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ এবং গাজীপুরের কালীগঞ্জ উপজেলার অধীন থাকা অংশগুলোকে ঢাকা জেলার অন্তর্ভুক্ত করার প্রস্তাবও নীতিগতভাবে অনুমোদন পেয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে পূর্বাচল নতুন শহরের দীর্ঘদিনের নাগরিক ভোগান্তি কমে আসবে এবং সেবা ব্যবস্থাপনায় গতি আসবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ঢাকা জেলার অংশ হলো পূর্বাচল

আপডেট সময় : ১২:২০:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬