ঢাকা ০৪:১২ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
শেভরনের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, জ্বালানি খাতে বিনিয়োগ নিয়ে আলোচনা জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঘুষের অভিযোগের তদন্তের পরই বদলি শিক্ষা কর্মকর্তা, উঠছে প্রশ্ন আদানির গোড্ডা কেন্দ্রের ৮০০ মেগাওয়াট ইউনিট থেকে ফের বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ প্রেম-রোমান্সনির্ভর সিনেমা-নাটক বন্ধে হাইকোর্টে জনস্বার্থের রিট শেখ হাসিনার আমলে বিরোধীদের স্বাভাবিকভাবে বেঁচে থাকার অধিকার ছিল না: রিজভী আগামী পাঁচ বছরে বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলারের মার্কিন বিনিয়োগ আনার লক্ষ্য ট্রাম্পের দাবি, ‘চাঁদ আমাদের’; মহাকাশ থেকে নিউ মেক্সিকো—নাম বদলের হিড়িক মেসির গোলেও জয় পেল না মিয়ামি, ন্যাশভিলের সঙ্গে ২-২ ড্র আমিশা প্যাটেলের মায়ের বাড়িতে ৫ লাখ রুপির গয়না চুরি, গৃহকর্মী গ্রেফতার

গাজীপুরে মাদ্রাসাছাত্রী অপহরণ ঘটনায় উদ্বেগ ও নিন্দা জানাল জামায়াতে ইসলামী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৭:৪৬:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
  • / 43

গাজীপুরের শ্রীপুর উপজেলায় এক ইমামের ১৫ বছর বয়সী মাদ্রাসাছাত্রী কন্যাকে অপহরণের ঘটনায় উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শনিবার (১৮ এপ্রিল) এক বিবৃতিতে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, গত বুধবার (১৫ এপ্রিল) বিকেলে ইমাম বাবার গলায় অস্ত্র ঠেকিয়ে সন্ত্রাসীরা ওই কিশোরীকে অপহরণ করে। দীর্ঘ সময় অতিবাহিত হলেও এখনো মেয়েটিকে উদ্ধার এবং জড়িতদের গ্রেপ্তার করতে না পারায় তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

তিনি বলেন, এ ধরনের ঘটনা দেশের নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রমাণ। দিনের আলোতে এ ধরনের অপহরণের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক।

জামায়াত নেতা আরও দাবি করেন, বর্তমান পরিস্থিতিতে নারী ও কন্যাশিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ব্যর্থ হয়েছে। তিনি দ্রুত অপহৃত মেয়েটিকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার পাশাপাশি জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

গাজীপুরে মাদ্রাসাছাত্রী অপহরণ ঘটনায় উদ্বেগ ও নিন্দা জানাল জামায়াতে ইসলামী

আপডেট সময় : ০৭:৪৬:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬